দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘প্রথম দফায় ১১০ আসনে জয় নিশ্চিত’, আত্মবিশ্বাসী সুর শাহের গলায়

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার ভোটগ্রহণের পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি, কমিশন-বাহিনী-পুলিশকে অভিনন্দন জানান। শাহের কথায়, রেকর্ড ভোটদানে ভয় থেকে ভরসার পক্ষে বাংলা। ১৫২ আসনের মধ্যে বিজেপি ১১০ আসনে জিতছে। ১৬ জেলার ভোটে বিজেপি স্পষ্ঠ ক্ষমতায় আসছে।

মৃত্যুহীন ভোট

এই প্রথম কোন‌ও মৃত্যুহীন ভোট দেখল বাংলা। নির্বাচন কমিশন তো বটেই, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের পুলিশকেও আমি ধন্যবাদ জানাই। 

অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে 

শাহ আরও বলেন, ‘৫ তারিখ থেকে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ শাসন করবে বিজেপি। পশ্চিমে বিকাশ হয়েছে। পূর্ব দিক এখনও পিছিয়ে আছে। বিজেপি আসার পর সেখানেও বিকাশের গতি বাড়বে। প্রথম দফাতেই বাংলার মানুষ ভবিষ্যৎ নিশ্চিত করে ফেলেছেন। এই মাটি বিকাশকে বেছে নিয়েছেন। মোদীর নেতৃত্বে সারা দেশে বিকাশের যাত্রা চলছে। বাংলাও তাতে শামিল হতে চলেছে।’

পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

মুখ্যমন্ত্রী প্রচার করতে চাইছেন যে বাংলায় বিজেপি আসলে বাংলার বাইরের কেউ মুখ্যমন্ত্রী হবেন। আমি পরিষ্কার করে বলছি, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপির‌ই হবে এবং তিনি বাংলা মিডিয়ামে পড়া, বাংলায় কথা বলা, বাংলার বিজেপি কর্মীই হবে।

মহিলা সুরক্ষা

বিজেপি ক্ষমতায় এলে রাত ১টাতেও নির্ভয়ে মেয়েরা স্কুটিতে বেরোতে পারবেন। কোনও গুন্ডা আসবে না। মহিলাদের সংরক্ষণের বিরোধিতা করার জবাবও মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে যাবেন।

গঙ্গাবঙ্গে ভ্রমণ

মোদীজি যাই করুক, বিরোধিতা করাই মমতার কাজ। ঝালমুড়ি খেলেও আপত্তি, গঙ্গাবঙ্গে ঘুরলেও আপত্তি।

দ্বিতীয় দফা

শাহর মতে, প্রথম দফায় শান্তিপূর্ণ ভোটচিত্র দেখে অনুপ্রাণিত হবেন ভোটাররা। দ্বিতীয় দফাতেও স্বতঃস্ফূর্তভাবে ভোটের লাইনে দাঁড়াবেন। 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে?‌ জানিয়ে দিলেন অমিত শাহ

দ্বিতীয় দফার ভোটের আগে আজ প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, অভয়ার মায়ের সমর্থনে সভা মোদির

শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ