বাংলার মুখ্যমন্ত্রীকে গালিগালাজ যোগী রাজ্যের বিজেপি কর্মীর, কড়া জবাব অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার যোগী আদিত্যনাথের রাজ্য থেকে এক বিজেপি কর্মীর গালিগালাজ, অশ্লীলতা চলে এল বাংলায়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়েছে। আর সেটাই সোশ্যাল মিডিয়া তুলে ধরে বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজ, সোমবার ওই বিজেপি কর্মীর অশ্লীল ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাতে মানুষ জানতে পারেন একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কতটা কুকথা বলে আক্রমণ করে থাকে বিজেপি। একইসঙ্গে তার কড়া জবাবও দেন তিনি। ওই অশ্লীল ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্স পোস্টে লেখেন, ‘‌বিজেপি যদি বাংলাকে এই ‘পরিবর্তন’–এর প্রতিশ্রুতি দেয়—আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি গালিগালাজ, অশ্লীলতা এবং আক্রমণ—তবে বাংলা তা সরাসরি প্রত্যাখ্যান করছে। তাঁকে অপমান করা এই রাজ্যের প্রত্যেক বাঙালি এবং প্রত্যেক নারীকে অপমান করার সমান।’‌ যদিও এই নিয়ে বিজেপি নেতারা মুখ খোলেননি।

 

অন্যদিকে যে ভাষায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছে তা ছাপার অযোগ্য। এমন কাণ্ড যে ঘটানো যায় তা কেউ কল্পনাও করতে পারেন না। সেখানে উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিনের সরকার। অথচ একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের পরও যোগী রাজ্য কোনও পদক্ষেপ করেনি। তাই অভিষেক কড়া ভাষায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‌উত্তরপ্রদেশের এক চাটুকারের এমন ভাষা ব্যবহার করেও কোনও পরিণতির সম্মুখীন না হওয়াটা বিজেপির আসল চরিত্রকে উন্মোচন করে। এটাই তাদের ডাবল ইঞ্জিন মডেল।’‌ তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এছাড়া এই অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে যেতেই বাংলার মানুষজন সমালোচনার ঝড় তুলেছেন নেটপাড়ায়। এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই অশ্লীল ভিডিও বিজেপির মুখ পুড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। সমস্ত সীমা যেন লঙ্ঘন করে ফেলেছে বিজেপি। তাই তো তৃণমূল কংগ্রেস সাংসদ পাল্টা লিখেছেন, ‘‌নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিস কি কোনও পদক্ষেপ নেবে? বাংলা দেখছে এবং ৪ মে উত্তরটি দ্ব্যর্থহীনভাবে চলে আসবে।’‌

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের