১৬ জন শহীদ ফুটবল প্রেমীর স্মরণে রক্তদান শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি: সালটা ১৯৮০। যুবভারতী ক্রীড়াঙ্গন হয়নি। ময়দানের বিভিন্ন মাঠের পাশাপাশি ইডেন গার্ডেন্সে হত ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি। ১৯৮০ সালের ১৬ অগস্ট ইডেনে(Eden Garden) ছিল বড় ম্যাচ। আবেগের বড় ম্যাচেই বিরাট দুর্ঘটনা হয়। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা।

সেই ম্যাচেও তার অন্যথা ছিল না। কিন্তু মাঠের লড়াইয়ের আঁচ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। ইডেনে সেই দিনটিতে লাখো সমর্থক। ছত্রভঙ্গ পরিস্থিতি। পদপিষ্ঠ হয়ে প্রাণ হারান ১৬জন ফুটবল প্রেমীর। খেলার মাঠে এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তারই প্রার্থনা করেন সকলে। ১৯৮১ সাল থেকে এই দিনটিকে ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালন করা হয়। প্রতিবছরের মত এবারেও আইএফ-এর উদ্যোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে(Khudiram Anusilan Kendra)হল অনুষ্ঠান ।

সকাল ন’টা রক্তদান উৎসব শুরু হয়। চলে সন্ধে ছ’টা পর্যন্ত। এ বার রক্তদাতাদের দেওয়া হয় বাংলার অন্যতম সেরা কোচ সঞ্জয় সেনের সই করা শংসাপত্র। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া-যুব ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস(Minister Arup Biswas)। ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ আরও বিশিষ্ট মানুষ। একইসঙ্গে ১৬ অগাস্ট এর ঘটনা নিয়ে সাংবাদিক অর্ঘ্য বন্দোপাধ্যায়ের বই ‘নিয়তি’ প্রকাশিত হয় এদিন।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া