আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস, স্বাস্থ্যসচিবের নির্দেশে তদন্ত

রক্তমাখা গ্লাভস ঘিরে চাঞ্চল্য আর জি কর হাসপাতালে। জুনিয়র ডাক্তারদের অভিযোগের জেরে তদন্তের নির্দেশ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্তমাখা গ্লাভস(Gloves with Blood-Stained) ঘিরে তীব্র চাঞ্চল্য আর জি কর হাসপাতালে(R G Kar Medical College and Hospital)। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, হাসপাতালের ট্রমা কেয়ারে(Trauma Care) এসেছে রক্তমাখা গ্লাভস! তা দিয়েই নাকি রোগী পরিষেবা দিতে হবে। কী ভাবে তা সম্ভব? ওই গ্লাভস পরে রোগীদের চিকিৎসা করা হলে সংক্রমণের সম্ভাবনা থেকে যাবে। জুনিয়র ডাক্তারদের(Junior Doctors) এই অভিযোগের জেরে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব(Health Secretary) নারায়ণ স্বরূপ নিগম(Narayan Swarup Nigam)। সেন্ট্রাল মেডিকেল স্টোরকে সেই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে ওই রক্তমাখা গ্লাভসগুলি আলাদা করে সরিয়ে রাখতে বলা হয়েছে। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, এর আগেও আর জি করে এই ধরনের অপরিষ্কার গ্লাভসের জোগান দেওয়া হত। সে সময়েও কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। মাঝে বেশ কিছু দিন নোংরা গ্লাভসের জোগান বন্ধ ছিল। কিন্তু বৃহস্পতিবার আবার সেই সমস্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন, দর্শনার্থীদের সঙ্গে চলবে না কোনও খারাপ ব্যবহার, বাহিনীকে কড়া বার্তা মনোজ ভার্মার

এদিন আর জি করে ট্রমা কেয়ার ইউনিটে এক রোগীর চিকিৎসার সময় এই রক্তমাখা গ্লাভস দেখতে পান এক ইন্টার্ন। তাঁর দাবি, হাসপাতালে এক জন এইচআইভি রোগী এসেছিলেন। তাই তাঁর রক্ত নেওয়ার জন্য তিনি গ্লাভস চেয়েছিলেন। প্যাকেট থেকে বার করা প্রথম গ্লাভসটাই ছিল নোংরা। ভেবেছিলেন, কেউ রাতে কাজ করে ভুলবশত নতুন গ্লাভসের সঙ্গে সেটি রেখে দিয়েছেন। তাই সেই গ্লাভস ফেলে অন্য গ্লাভস নেন তিনি। কিন্তু সেই নতুন গ্লাভস নিতে গিয়ে দেখেন সেটিও রক্তমাখা। শুধু তাই নয়, ওই প্যাকেটের প্রায় সব গ্লাভসেই একই সমস্যা রয়েছে। নার্সকে জিজ্ঞাসা করায় তিনি জানান, বৃহস্পতিবার সকালেই সেই প্যাকেট খোলা হয়েছে। অর্থাৎ, রক্তমাখা গ্লাভসই হাসপাতালে এসেছে। গ্লাভসের প্যাকেটটি আপাতত আলাদা সরিয়ে রাখা হয়েছে। হাসপাতালের সুপারকেও বিষয়টি জানানো হয়েছে। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, এই ধরনের নানা সমস্যার স্থায়ী সমাধান চেয়েই তাঁরা আন্দোলন করছেন।

আরও পড়ুন, অনশন আন্দোলনের জেরে ক্ষুব্ধ চিকিৎসকদের একাংশও, ট্যুইট কুণালেরও 

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি, রক্তমাখা গ্লাভস ব্যবহার করে রোগীর চিকিৎসা করতে হলে এইচআইভি, হেপাটাইটিসের মতো রক্তবাহী রোগ ছড়ানোর সম্ভাবনা প্রবল। রোগ যদি না-ও ছড়ায়, কোনও সাধারণ রোগী চাইবেন না, এই গ্লাভস দিয়ে তাঁর চিকিৎসা করা হোক। এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, ‘সেন্ট্রাল মেডিকেল স্টোরকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে। এই গ্লাভসগুলি আলাদা করে সরিয়ে রাখতেও বলা হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।’ উল্লেখ্য, আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে বিচার এবং স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক বদলের দাবি জানিয়ে গত দু’মাস ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তারেরা। পাঁচ দিন ধরে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন সাত ডাক্তার। তাঁদের যে ১০ দফা দাবিতে আন্দোলন চলছে, তার মধ্যে অন্যতম স্বাস্থ্য সচিবের অপসারণ। যে বিষয়ে সরকারের কোনও সাড়া এখনও মেলেনি।  

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত