শুক্রবার দূরত্ব বাড়িয়েছিলেন, রবিবার অন্য সুর হৈমন্তীর মায়ের

শুক্রবার তিনি বলেছিলেন ‘হৈমন্তী মরে গিয়েছে’।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে (Haimanti Ganguly) নিয়ে চলছে জোর আলোচনা। ধৃত যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) তদন্তকারীদের কাছে এবং সংবাদমাধ্যমের সামনে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে আনেন। রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হৈমন্তীর মা দাবি করেন, তাঁর মেয়ে নির্দোষ।

উল্লেখ্য শুক্রবার হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে সাংবাদিকরা ভিড় করে তাঁর মায়ের কাছে হৈমন্তীর বিষয়ে জানতে চাইলে সেই সময় অন্য সুর শোনা গিয়েছিল হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের মা  বুলা গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেছিলেন ‘হৈমন্তী মরে গিয়েছে’। তাঁর কন্ঠে ঝড়ে পড়েছিল বিরক্তির সুর। কিন্তু রবিবার হৈমন্তীর মা সংবাদমাধ্যমকে জানালেন তাঁর মেয়ে অসৎ নয়। বুলাদেবী বলেন, ‘আমার মেয়ে অসৎ নয়। ও সামনে আসবে। সব বলবে। কিন্তু কবে আসবে সেটা আমি জানি না। ও আসবেই সামনে।’

নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। মডেল তথা অভিনেত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায় কোথায় রয়েছেন তা স্পষ্ট করে জানাচ্ছেন না তাঁর পরিবারের সদস্যরাও। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বেহালার ফ্ল্যাট ও হাওড়ায় পৈতৃক বাড়িতে গিয়েও দেখা পাননি গোপাল দলপতির (Gopal Dalapati) স্ত্রী হৈমন্তীকে। এমনকি ফোনের সুইচও বন্ধ তাঁর। এরপর রবিবার হৈমন্তী আসবেন বলে জানালেন বুলা গঙ্গোপাধ্যায়।

অন্যদিকে হৈমন্তীর স্বামী গোপাল দলপতি গোপন ডেরা থেকে প্রকাশ্যে এসেছেন শনিবার। শনিবার তিনি সংবাদমাধ্যম ও সিবিআই আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন। হাজিরা দিতে চেয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI) আধিকারিককে ফোন করেন তিনি। তবে স্ত্রী হৈমন্তী নির্দোষ বলে দাবি করেছেন নিয়োগ দুর্নীতির অন্যতম সাক্ষী গোপাল দলপতি (Gopal Dalapati) ওরফে আরমান গঙ্গোপাধ্যায় (Arman Ganguly)।

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

রেনেকে দত্তক নিতেই সুস্মিতা সেনের ম্যানেজার পালিয়ে যান, কেন জানেন?

ঈদের আনন্দ বদলে গেল বিষাদে, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস