মর্মান্তিক! ডেলিভারি বয়কে পিষে দিল ঘাতক, রক্তে ভেসেছে রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ডেলিভারি বয়ের। কেষ্টপুরের ভিআইপিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অমিত মান্না নামে ওই যুবককের। মৃত যুবক মেদিনীপুরে বাসিন্দা বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সাইকেলে করে ডেলিভারি দিতে যাচ্ছিলেন অমিত মান্না। ঠিক সেই সময়ে ২১১ রুটের একটি বাস বাগুইআটি থেকে কেষ্টপুরের দিকে যাচ্ছিল। শনিবার দুপুরে আচমকাই বাসটি ডেলিভারির সাইকেলটিতে ধাক্কা মারে। বাসের ধাক্কা খাওয়ার  সঙ্গে সঙ্গে সাইকেল থেকে ছিটকে পড়েন ওই ডেলিভারি বয় অমিত মান্না। ওই যুবক সাইকেল থেকে পড়ে বাসের নিচে চলে এসেছিলেন বলে জানা গিয়েছে। সেই সময় তাঁকে পিষে দেয় বাসটি। চারদিক রক্তে ভেসে যায়। বাসের ধাক্কা মারার পরে ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ছুটে আসে। সকলকে ছুটে আসতে দেখে পালিয়ে যায় বাসের চালক ও কন্ডাকটর।

গুরুতর জখম অবস্থায় ওই যুবককে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ট্রাফিক পুলিশকর্মীরা। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই ডেলিভারি বয়ের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে, ময়নাতদন্তের জন্য আরজি কর হাসবাতালে নিয়ে যাওয়া হয়ে তাঁকে। বাসটিকে আটক করেছে পুলিশ। বাসের চালক ও কন্ডাকটরের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

বাসটি কীভাবে সাইকেলে ধাক্কা মারল তা জানার চেষ্টা চলছে। বাসের গতি এবং সাইকেল আরোহী কিভাব আসছিলেন সবটাই জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। ওই এলাকাটি বিপজ্জনক বলে জানাচ্ছেন যাত্রীরা।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা