বাসের দেখা নেই কলকাতা জুড়ে! ভোট আবহে ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার রাজ্যে ১৪২ আসনে নির্বাচন। যার জন্য প্রয়োজনে ব্যাপক সংখ্যায় সরকারি ও বেসরকারি বাস অধিগ্রহণ করেছে পরিবহণ দফতর। যার জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অফিসযাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রীদের। প্রায় সকলকেই বাড়তি সময় নিয়ে বেরোতে হচ্ছে, তবুও গন্তব্যে পৌঁছোতে দেরি হচ্ছে নিত্যদিন। শহরের রাস্তায় হঠাৎ করেই বাসের সংখ্যা কমে যাওয়ায় নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।

সূত্রের খবর, কলকাতার মোট বাসের সংখ্যা কমবেশি সাড়ে তিন হাজার। তার মধ্যে কমবেশি ২,৪০০ বাস এখন নির্বাচনের ডিউটিতে ব্যস্ত। পাশাপাশি অনেক চালক ভোট দিতে বাড়ি চলে গিয়েছেন। যার জেরে সমস্যা আরও বেড়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিদিন অ্যাপ-ক্যাব ভাড়া করে বাড়ি ফেরা সম্ভব নয়। আবার অফিস ছুটির সময় মেট্রো ধরাও অনেকের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ফলে বাধ্য হয়েই বাড়তি খরচ বা দীর্ঘ অপেক্ষার শিকার হচ্ছেন তাঁরা।

শুধু বাস নয়, অ্যাপ ক্যাব, বাইক ট্যাক্সি এবং অটোর সংখ্যাও এখন অনেক কম। সন্ধ্যার পর পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বেহালা থেকে ডানলপ, শহরের প্রায় সব জায়গাতেই যাত্রীদের একই সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। বাস ইউনিয়নের তরফে দাবি করা হয়েছে, প্রতিটি রুটে অন্তত ৪০ থেকে ৫০ শতাংশ বাস চালু রাখা হোক। প্রশাসনের তরফে জানা গিয়েছে, এই সমস্যা ৩০ মে পর্যন্ত চলতে পারে।

কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, যা প্রথম দফার তুলনায় সংখ্যায় অনেকটাই বেশি। দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে বাংলায় নিরাপত্তা বলয় আরও শক্ত করছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে,বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে কেন্দ্রীয় বাহিনী। ওয়েস্টবেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কোঅর্ডিনেটর সিআরপিএফের আইজি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন। ভোটের দিন কোনও সমস্যা হলে বা অভিযোগ থাকলে হেল্পলাইন নম্বরে জানানো যাবে।

দুটো মোবাইল ও একটি ল্যান্ড লাইন নম্বর দেওয়া হয়েছে। মোবাইল নম্বর দুটি হল ৮৪২০২৭২১০১, ৮৪২০২৭২৩৪৩ ও ল্যান্ড লাইন নম্বরটি হল ০৩৩২৩৬৭১১১৭। চারিদিকে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছেন, তবুও ভোটাররা যাতে কোনওরকম সমস্যায় না পড়েন ভোট দিতে গিয়ে, তার জন্য়ই এই হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে কেন্দ্রীয় বাহিনী। 

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে