বৃদ্ধ ব্যবসায়ী খুন, শৌচাগার থেকে উদ্ধার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাগুইআটিতে খুন (Murder) হলেন এক বৃদ্ধ। পেশায় ব্যবসায়ীর (Businessman) দেহ উদ্ধার করা হয় শৌচাগার থেকে। মুখ ও হাত বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে দেহ। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ পরীক্ষা করার জন্য তা পাঠানো হয়েছে ময়নাতদন্তে। জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে মৃতের দুই নাতিকে।

মৃত বৃদ্ধ পেশায় ছিলেন চাল ব্যবসায়ী। তাঁর নাম জগদীশ মল্লিক। বসবাস করতেন বাগুইআটির অশ্বিনী নগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর দুই মেয়ে ও এক ছেলে। ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। আর দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, শনিবার রাত নাগাদ বৃদ্ধের বাড়ি থেকে হঠাৎ চিৎকারের শব্দ আসে। সঙ্গে সঙ্গে ছুটে যান প্রতিবেশীরা। বৃদ্ধের ঘরে গেলে দেখতে পান ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করলেও কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ (Police)। ঘরের দরজা ভাঙে পুলিশ। সমস্ত ঘরে খোঁজা হয়। তারপর দেখা যায় বাথরুমে মুখ ও হাত ঢাকা অবস্থায় পড়ে আছেন ওই বৃদ্ধ। তারপর তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে ব্যবসায়ীর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো ঘর ছিল লণ্ডভণ্ড। বাথরুমে ওই বৃদ্ধের মুখ ও হাত বাঁধা ছিল কালো কাপড়ে। দেহ ছিল ভেতরে এবং পা বেরিয়ে ছিল বাথরুমের বাইরে। লুঠ করতে গিয়েই এই খুন কি না তা নিয়ে তদন্ত করা হচ্ছে। দুষ্কৃতীরা দরজা দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে না ঘরের পেছনের জানলা দিয়ে ঢোকে তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান খুন করে জানালা দিয়েই পালিয়েছিল দুষ্কৃতীরা। কারণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বৃদ্ধের দুই নাতিকে।

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘ঘর পরিষ্কার করতে পারেন না?’, শ্রদ্ধার নাচের ভিডিও নিয়ে হাসাহাসি, কী জবাব নায়িকার?

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী

প্রকাশ্য রাস্তায় দাম্পত্য কলহ, স্ত্রীর হাতে চড় খেয়ে কান্নাকাটি স্বামীর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! পুলিশের জালে অভিযুক্ত যুবক

কেরলমের বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত রাইড ভেঙে আহত ৫

কেনিয়ার স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই ১৬ ছাত্রী

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার

পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর

৮৮ দিন পর ইরানে ফিরল ইন্টারনেট পরিসেবা, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা বহাল