আধার কার্ডের Biometric Data ‘Clone’ করে বাড়ছে Cyber Crime

গোয়েন্দারা জানতে পারছেন বেশ কিছু ক্ষেত্রে Cyber Crime ঘটানোর নেপথ্যে কাজ করেছে আধার কার্ডের Biometric Data ‘Clone’ করার বিষয়টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে বাড়ছে Cyber Crime। সেই সব ঘটনার তদন্তে নেমে পুলিশের আধিকারিকেরা বা কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দারা জানতে পারছেন বেশ কিছু ক্ষেত্রে সেই সব Cyber Crime ঘটানোর নেপথ্যে কাজ করেছে আধার কার্ডের Biometric Data ‘Clone’ করার বিষয়টি। যার জেরে Online-এ আর্থিক লেনদেনের সময় সাইবার হানার আশঙ্কা দেশজুড়ে ক্রমশ বাড়ছে। তাই এবার দেশের সব রাজ্যকেই সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এক চিঠিতে তারা জানিয়েছে, সাইবার অপরাধীরা রাজ্যের রেজিস্ট্রি সংক্রান্ত ওয়েবসাইটগুলিতে আপলোড করা আধারের Biometric Data ‘Clone’ করছে। ফলে আধারের মাধ্যমে আর্থিক লেনদেন হলে সাইবার প্রতারণা করতে পারে অপরাধীরা। তাই রাজ্যগুলিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ, রাজস্ব এবং নিবন্ধন বিভাগের রেজিস্ট্রি সংক্রান্ত ওয়েবসাইটে নথি আপলোডের সময় আঙুলের ছাপগুলি ‘মাস্ক’ করতে হবে। অর্থাৎ, সুরক্ষিত রাখতে হবে সমস্ত ডিজিটাল নথি।    

আরও পড়ুন নাকতলায় আবাসনে আগুনে ঝলসে মৃত্যু কুকুর ও বিড়ালের

বাংলায় ইতিমধ্যে এমন অপরাধের নজির রয়েছে। গত বছর এরকম তিনটি অভিযোগ জমা পড়েছিল। তখন বিষয়টি নিয়ে সক্রিয় হয় রাজ্যের গোয়েন্দা সংস্থা CID। বিভিন্ন রেজিস্ট্রি অফিসের কর্তার সঙ্গে বৈঠকও করেন তাঁরা। দেওয়া হয় সতর্কীকরণের বার্তা। অনলাইন আপলোডের আগে সমস্ত নথি সুরক্ষিতভাবে তালাবন্ধ ঘরে রাখতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। তদন্তকারীদের দাবি, বিভিন্ন রেজিস্ট্রি অফিস থেকে গ্রাহকদের আধারের(Aadhar Card) বায়োমেট্রিক তথ্য কর্মীদের মাধ্যমেই বাইরে পাচার হয়। সাইবার অপরাধীরা সেই সব কাজে লাগিয়ে আর্থিক প্রতারণা চালাচ্ছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, প্রতারণার জন্য অপরাধীরা নিয়মিত নতুন নতুন উপায় বের করে। এটিও সেরকম একটি কৌশল। তাই সাধারণ মানুষের স্বার্থে আঙুলের ছাপগুলি অনলাইনে সুরক্ষা কবচের মধ্যে রাখতে হবে। সেক্ষেত্রে কেউ চাইলেও তা সহজে ক্লোন করতে পারবে না।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের