চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুলিশ সরান রাজভবন থেকে, নবান্নকে চিঠি রাজ্যপালের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচন মিটে যেতেই কদর্য রাজনীতি শুরু করে দিয়েছেন বাংলার রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোস(C V Ananda Bose)। নির্বাচন পরবর্তীকালে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে তিনি দেখা করতে ছুটেছিলেন, কিন্তু বিজেপির হাতে আক্রান্ত কোনও তৃণমূল কর্মীর পাশে তাঁকে দাঁড়াতে দেখা যায়নি। সেই ঘটনা ঘিরে বিতর্ক শুরুও হয়েছে। সেই বিতর্কের রেশ কাটার আগেই এবার নয়া বিতর্কের জন্ম দিয়েছেন বোস। তিনি নবান্নে(Nabanna) চিঠি দিয়েছেন রাজভবন(Raj Bhawan) থেকে পুলিশ(Police) সরিয়ে নিতে। তাঁর দাবি, রাজভবনের নিরাপত্তায় কলকাতা পুলিশের নাকি আর প্রয়োজন নেই! তাই অবিলম্বে যেন রাজভবন চত্বরে কর্তব্যরত পুলিশকর্মীদের সরানোর নির্দেশ দেওয়া হয় নবান্ন থেকে। রাজ্যপালের এটাও দাবি যে, রাজভবন চত্বরে কলকাতা পুলিশের নিরাপত্তায় তিনি একেবারেই সুরক্ষিত বোধ করছেন না। রাজ্য সরকার রাজ্যপালের ডাকে সাড়া দেবে কিনা সেটা সময়ই বলবে। তবে রাজ্যপালের এই নয়া আবদার ঘিরে এখন নয়া বিতর্কের জন্ম হয়েছে।  

দিন দুয়েক আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নিজের এজলাসে প্রশ্ন তুলেছিলেন, রাজ্যপাল সি ভি আনন্দ বোস গৃহবন্দি কি না! এর পরেই রাজ্যপাল নবান্নে চিঠি দিয়েছেন বলে খবর রাজভবন সূত্রে। রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল চিঠিতে জানিয়েছেন যে, রাজভবন চত্বরে কলকাতা পুলিশের নিরাপত্তায় তিনি একেবারেই সুরক্ষিত বোধ করছেন না। তাই অবিলম্বে রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সরিয়ে ফেলা হোক। যদিও রাজভবনের চিঠির প্রেক্ষিতে নবান্নের তরফে এখনও কোনও বক্তব্য মেলেনি। গত বৃহস্পতিবার রাজভবনে পুলিশে ‘বাধা’য় ঢুকতে না পারার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছিলেন, ‘রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা রয়েছে? না হলে তাঁর অনুমতি সত্ত্বেও কেন দেখা করতে দেওয়া হচ্ছে না?’ এর পরেই রাজভবনে কর্তব্যরত সব পুলিশকর্মীকে সরানোর জন্য নবান্নকে বলেছেন রাজ্যপাল।

Published by:

Share Link:

More Releted News:

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ