আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা বিমানবন্দরের মুকুটে সাফল্যের জোড়াপালক

Courtesy - Facebook and Google

কৌশিক দে সরকার: নতুন বছরের শুরুতেই সুখবর এল কলকাতা(Kolkata) তথা রাজ্যের জন্য। সাফল্যের জোড়া পালক(Double Success) জুড়ে গেল কলকাতা বিমানবন্দরের মুকুটে। আর সেই সাফল্য বলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের হাত ধরে রাজ্যবাসীর আর্থিক উন্নয়ন কেমন হয়েছে। যে জোড়া স্বীকৃতির মুখ দেখেছে কলকাতার দমদমের নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর(Netaji Subhash Chandra Bose International Airport) তা হল – বিশ্বে Medium Airport Category-তে উড়ানের সমানুবর্তীতার বিভাগে নবম সেরা বিমানবন্দরের তকমা(9th Best Airport in the World in terms of On-Time Performance in the Medium Airport Category) পাওয়া এবং দেশের মধ্যে দ্বিতীয় লাভজনক বিমানবন্দর(2nd Most Profitable Airport in India) হিসাবে উঠে আসা। আর এই দুই তথ্যই কার্যত বলে দিচ্ছে কলকাতা বিমানবন্দরে যাত্রী সংখ্যা বাড়ছে যা রাজ্যের বাসিন্দাদের আর্থিক উন্নতিরই(Individual Financial Development) পরিচয়ক হিসাবে উঠে আসছে।

কোভিড পরবর্তী সময়ে কলকাতা বিমানবন্দর সবচেয়ে বেশি যাত্রী পেয়েছে সদস্য সদ্য শেষ হওয়া ২০২৩ সালের ডিসেম্বর মাসে। কলকাতা বিমানবন্দরের তথ্য বলছে, সর্বমোট ১৮ লক্ষ ৫০ হাজার যাত্রী ডিসেম্বর মাসে কলকাতা বিমানবন্দরে পা রেখেছেন বিমান ধরতে বা বিমানে করে এসে। কোভিডের সময় একাধিক নিষেধাজ্ঞার জন্য বিমানযাত্রীর সংখ্যা কমে গিয়েছিল কলকাতায়। কিন্তু কোভিড বিধি উঠে যাওয়ার পর থেকে কলকাতা সহ রাজ্য এবং দেশের জনজীবন যত স্বাভাবিক ছন্দে ফিরেছে ততই ফের কলকাতা বিমানবন্দর হয়ে যাতায়াতের জন্য যাত্রীদের ভিড় বেড়েছে। তারমধ্যেই দেখা যাচ্ছে ২৩’র ডিসেম্বরেই কলকাতা বিমানবন্দরে রেকর্ড সংখ্যক যাত্রী হয়েছে। কোনও একটি মাসের ক্ষেত্রে এই যাত্রীসংখ্যা অভূতপূর্ব। এখন প্রশ্ন হচ্ছে বিমানবন্দরে যাত্রী বৃদ্ধির সঙ্গে রাজ্যের আর্থিক উন্নতির কী যোগ আছে?

বিশেষজ্ঞদের দাবি, বিমান ভাড়া বাস ও রেলের থেকে অনেকটাই বেশি। তা সে টিকিট আগে কিনে রাখা হোক কী পরে। সাধারণত বিমানের টিকিটের ক্ষেত্রে ভাড়া বাড়ে প্রিমিয়াম হারে। অর্থাৎ বিমানের যাত্রার সময় যত এগিয়ে আসে, সেই বিমানের টিকিটের ভাড়াও ততই বাড়ে। এই ভাড়া বহণ করার ক্ষমতা কতজনের আছে সেটার ওপরেই একটি বিমানের পরিষেবা প্রদানের ক্ষেত্রে লাভজনক বা ক্ষতির বিষয়টি চিহ্নিত হয়। অর্থাৎ বিমান চালিয়ে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে তা টিকিট বিক্রির টাকা থেকেই বোঝা যায়। এখন কোনও সংস্থাই অলাভজনক রুটে বিমান চালাতে চায় না। সবাই লাভজনক রুটেই বিমান চালাতে চাইছে। জানা গিয়েছে, দেশের মধ্যে সব থেকে লাভজনক বিমানবন্দর হিসাবে উঠে এসেছে বেঙ্গালুরু বিমানবন্দর। তাঁদের লাভের পরিমাণ ৫২৮.৩০ কোটি টাকা। তার ঠিক পরেই রয়েছে কলকাতা। তাঁদের লাভের পরিমাণ ৪৮২.৩০ কোটি টাকা। তথ্য বলছে, একবছর আগের লাভের তুলনায় এইবছরে কলকাতা বিমানবন্দরের লাভের পরিমাণ ২৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা গোটা দেশের সব বিমানবন্দরের মধ্যে সর্বোচ্চ হার। 

সেই হিসাবে দেখা যাচ্ছে কলকাতা থেকে কোভিড পরবর্তী সময়ে দেশের মধ্যেকার নানা শহরে যাওয়ার জন্য যত নতুন রুট চালু হয়েছে তার কোনওটাই বন্ধ হয়ে যায়নি। সেই সব রুটে যাত্রী পাওয়া যাচ্ছে। অর্থাৎ শহরের বা রাজ্যের বাসিন্দাদের মধ্যে বিমানে করে যাওয়ার সামর্থ্য বাড়ছে। যা আর্থিক উন্নতি ছাড়া সম্ভব নয়। পাশাপাশি সময় বাঁচানোর জন্যও অনেকে ট্রেনের বদলে বিমানকে বেছে নিচ্ছেন। কলকাতা থেকে সরাসরি বিদেশে যাওয়ার বিমান কম থাকলেও দেখা যাচ্ছে দেশের মধ্যেকার নানা শহরে যাওয়া বিমানের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। তা সে ভোরের বিমান হোক কী মধ্যরাতের বিমান। কলকাতা থেকে চালু হওয়া কোনও রুটই আর অলাভজনক নয়। আর যেহেতু বিমান বাড়ছে, পাল্লা দিয়ে যাত্রী সংখ্যাও বাড়ছে আর তাই বিমানবন্দরও লাভজনক হিসাবে দ্রুত উঠে আসছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

‘ভোটারদের ভয় দেখালে দ্রুত ব্যবস্থা নিতে হবে,’ সমন্বয় বৈঠকে কড়া বার্তা কমিশনের

জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছার অভিযোগ, বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনে দ্বারস্থ তৃণমূল নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ