Loading live market data...
Loading active stocks...
Connecting...

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় কলকাতা ও যাদবপুর

Times Higher Education Asia University Ranking-এ এবার থাকছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। বঙ্গবাসীর গর্ব এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে এশিয়া মহাদেশের বুকেও ছাপ ফেলছে বাংলার(Bengal) দুই বিশ্ববিদ্যালয়। প্রথমটি কলকাতা বিশ্ববিদ্যালয়(Calcutta University) এবং দ্বিতীয়টি যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University)। একটি Times Higher Education Asia University Ranking-এ এবার দেশের রেকর্ড সংখ্যক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। তার মধ্যে বাংক্লার এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। এবার এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় ভারত থেকে জায়গা করে নিয়েছে মোট ৭৫টি বিশ্ববিদ্যালয়। গত বছর এই সংখ্যা ছিল ৭১। অর্থাৎ ১ বছরের মধ্যেই আরই ৪টি বিশ্ববিদ্যালয় উঠে এসেছে এই তালিকায়। তবে বঙ্গবাসীর গর্ব এই তালিকায় থাকছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। এব থেকে বড় কথা এবার এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় জাপান ও চিনকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।

আরও পড়ুন হাতিদেরও ডিউটি পড়ছে বাংলার পঞ্চায়েত ভোটে

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৫৫তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গতবারের তুলনায় এবছর কলকাতা বিশ্ববিদ্যালয় ভালো স্কোরও করেছে। ক্রমতালিকা অনুযায়ী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতার ক্ষেত্রে স্কোর ৪৬। গবেষণা ক্ষেত্রে কলকাতার স্কোর ১৭.৬। পড়ুয়া সংখ্যা ১৯,১১৯। পড়ুয়া পিছু অধ্যাপকের সংখ্যা ১৫.৬। অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছুটা পরে ৩৭৩তম স্থানে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গতবারের তুলনায় এবার যাদবপুরের স্কোর বেশ কিছুটা নিচে নেমে গিয়েছে। ক্রমতালিকা অনুযায়ী, যাদবপুরের পড়ুয়া সংখ্যা ১৪, ২১৭। পড়ুয়া পিছু অধ্যাপকের সংখ্যা ২১.৭। আবার শিক্ষাকতার ক্ষেত্রে যাদবপুরের স্কোর ৩৫। গবেষণা ক্ষেত্রে যাদবপুরের স্কোর ১৬.৯। তবে বাংলার আর কোনও শিক্ষাপ্রতিষ্ঠান এই তালিকায় স্থান পায়নি। তা সে Kharagpur IIT হোক কী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হোক কী শিবপুরের IIEST, কেউই ঠাঁয় পায়নি এই তালিকায়।

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ