‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য দফতরের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। এই আবহে এবার এই ঘটনা নিয়ে স্বাস্থ্য দফতরের  কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে হয় এই মামলার শুনানি । আর তখন আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, স্যালাইন নিয়ে স্বাস্থ্য দফতর এবং রাজ্যের মুখ্যসচিবকে রিপোর্ট জমা দিতে হবে ।

স্যালাইন-কাণ্ডে সোমবার জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি । আর সেইসময়  প্রধান বিচারপতি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে স্যালাইন নিয়ে রিপোর্ট জমা দিতে হবে । শুধু তাই নয় স্যালাইন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে তাও এদিন জানতে চেয়েছে আদালত।

উল্লেখ্য, গত  ১০ জানুয়ারি সাতসকালে মৃত্যু হয় মামণি রুইদাস নামে এক প্রসূতির। এই ঘটনার জেরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। অভিযোগ ওঠে, ভুল স্যালাইন এবং মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার কারণে প্রসূতির মৃত্যু হয়েছে । এই ঘটনার পর রবিবার রাতে গ্রিন করিডর করে তিন প্রসূতিকে মেদিনীপুর মেডিক্যাল থেকে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। চলছে চিকিৎসা। সেইসঙ্গে   এই স্যালাইন কাণ্ড নিয়ে তড়িঘড়ি তদন্ত কমিটি গড়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের