লালন শেখের মৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল সিবিআইয়ের

ধাক্কা খাওয়ার পরে ডিভিশন বেঞ্চে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু মামলায় কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল সিবিআইয়ের। সিআইডি তদন্তের বিরোধিতা করার পাশাপাশি লালনের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুই দাবিই খারিজ করে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে লালনের অস্বাভাবিক মৃত্যু মামলায় এফআইআরে নাম থাকা সিবিআইয়ের কোনও আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ধাক্কা খাওয়ার পরে ডিভিশন বেঞ্চে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জনরোষের ভয়ে ইতিমধ্যেই রামপুরহাটের অস্থায়ী ক্যাম্প থেকে পাততাড়ি গুটিয়ে কলকাতায় কার্যত পালিয়ে এসেছেন লালন শেখের অস্বাভাবিক মৃত্যু মামলায় অভিযুক্ত সিবিআই আধিকারিকরা। নিহতের স্ত্রীর দায়ের করা এফআইআরের ভিত্তিতে যাতে জেলের ঘানি না টানতে হয় তার জন্য তড়িঘড়ি বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিবিআই আধিকারিকরা। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে বেশ কয়েকটি আবদার জানিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।

রামপুরহাট থেকে মামলা অন্যত্র স্থানান্তরের পাশাপাশি দ্বিতীয়বার লালন শেখের মরদেহের ময়নাতদন্তের দাবি জানানো হয়েছিল আর্জিতে। আদালতে এদিন পরোক্ষে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলে সিবিআইয়ের আইনজীবী দাবি জানান, লালন শেখের মৃত্যু নিয়ে যে এফআইআর হয়েছে তার পিছনে রাজ্য সরকারের হাত রয়েছে। রাজ্য সরকার চাই না, রাজ্যে বিভিন্ন মামলার তদন্ত করুক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও ওই দাবির বিরোধিতা করেন রাজ্য সরকারের আইনজীবী অনির্বাণ রায়। দুই পক্ষের সওয়াল শেষে সিআইডি তদন্ত বহাল রাখেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি দ্বিতীয় ময়নাতদন্তের প্রস্তাবও স্থগিতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের