কেন বন্ধ করে দেওয়া হচ্ছে হুক্কা-বার, রিপোর্ট তলব হাইকোর্টের

কেন কলকাতা ও বিধাননগরের হুক্কা বারগুলি বন্ধ করে দেওয়া হল সেই মর্মে পুলিশের কাছ থেকে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছরের শেষ দিকে মূলত নভেম্বর ও ডিসেম্বর মাসে কলকাতা পুলিশ(Kolkata Police) শহরের বেশ কিছু বারে হানা দিয়ে সেখান থেকে হুক্কার যাবতীয় সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি বারগুলিও বন্ধ করে দেয়। কলকাতা শহরে পার্কস্ট্রিট থানা, শেক্সপিয়ার সরণী থানা এবং তালতলা থানা এলাকায় ওই অভিযান করা হয়েছিল। পরে বিধাননগর পুলিশ কমিশনারেটও(Bidhannagore Police Commissionarate) সল্টলেকের ৪টি থানা এলাকায় এইস একই অভিযনা চালয় ও বেশ কিছু বার বন্ধ করে দেয়। সেই সব হুক্কা বার মালিকদের একাংশ কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) এই মর্মে মামলা দায়ের করেন। সেই মামলার শুনানিতেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছ থেকে হুক্কা বার(Hukka Bar) বন্ধের সিদ্ধান্তে রিপোর্ট চেয়ে পাঠাল। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে।

আরও পড়ুন OBC’দের জন্য মমতার বাংলায় এবার নয়া প্রকল্প ‘মেধাশ্রী’

উল্লেখ্য গত বছরের ডিসেম্বর মাস্বের গোড়ায় কলকাতা পুরনিগম এলাকার সব হুক্কা বার বন্ধ করার কথা জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি সেই সময়ে জানিয়েছিলেন, শহরের সব রেস্তরাঁ কর্তৃপক্ষকেই হুক্কা বার বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অনুরোধে কাজ না হলে, কিংবা গোপনে হুক্কা বার চালানো হলে পুলিশ উপযুক্ত পদক্ষেপ করবে বলেও জানান তিনি। নিয়ম অমান্য করলে রেস্তরাঁগুলির লাইসেন্স নবীকরণ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মেয়র। সেই মতো পুলিশ পদক্ষেপ করা শুরু করে ডিসেম্বর মাস থেকেই। এর পর বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত হুক্কা বার বন্ধের জন্য পুলিশ কমিশনারেটকে চিঠি দিয়ে সক্রিয় হওয়ার ‘অনুরোধ’ জানান। সেই দুই পুরনিগমের সিদ্ধান্তকেই কার্যত এরপরে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বেশ কিছু হুক্কা-বার মালিকেরা। তাঁদের বক্তব্য, পুরনিগমের আইনে হুক্কা বার বন্ধের বিষয়ে বলা নেই। ২০০৩ সালে ‘সেন্ট্রাল টোব্যাকো আইন’ মেনে এই বারগুলি চালানো হয়। এ নিয়ে সুপ্রিম কোর্টের অনেক রায় রয়েছে। সে রায়গুলি অগ্রাহ্য করে পুরনিগম কী ভাবে হুক্কা বার বন্ধের সিদ্ধান্ত নিতে পারে?

আরও পড়ুন শুক্র থেকে সোম, শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল ২৮টি লোকাল

হুক্কা বারগুলির মালিকদের আরও দাবি, হুক্কায় ভেষজ তামাক ব্যবহার করা হচ্ছে। দুই পুরনিগম সিদ্ধান্ত বদল না করলে হাজারের বেশি রেস্তরাঁর ব্যবসা ধাক্কা খাবে। এর পরই কিসের ভিত্তিতে হুক্কা বার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে পুলিশের কাছে রিপোর্ট চাইল আদালত। সূত্রে জানা গিয়েছে, দুই পুরনিগমের দেওয়া নোটিসে কোথাও বলা হয়নি কেন এই সব হুক্কা-বার বন্ধ করে দেওয়া হচ্ছে বা তা দিতে হবে। কোনও কারণ না দেখিয়ে কীভাবেই বা তা বন্ধ করে দিতে বলা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায়। এখন দেখার বিষয় দুই শহরের দুই পুলিশ এখন আদালতে হুক্কা-বার বন্ধের সিদ্ধান্তের নেপথ্যে কোন কারণ তুলে ধরে।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম