কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের, জরুরি শুনানির আর্জি খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংবাদমাধ্যমে তাঁর ব্যক্তিগত জীবন সংক্রান্ত খবর প্রকাশ এবং তদন্তের গোপন তথ্য ফাঁসের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর আবেদনের জরুরি ভিত্তিতে শুনানি করতে রাজি হল না আদালত। ফলে এই মামলার শুনানির জন্য আরও অপেক্ষা করতে হবে ডায়মন্ড হারবারের সাংসদকে।

সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত তথ্য প্রকাশের অভিযোগ তুলেছেন অভিষেক। তাঁর দাবি, তদন্তকারী সংস্থার কিছু আধিকারিক তদন্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংবাদমাধ্যমের কাছে ফাঁস করছেন। এর ফলে তাঁর ব্যক্তিগত সম্মানহানি হচ্ছে এবং তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। তদন্তের বিভিন্ন পদক্ষেপ, জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য প্রকাশ্যে আসায় সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে একতরফা প্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই পরিস্থিতিতে তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের আবেদন জানান অভিষেক। তাঁর বক্তব্য, এ ধরনের তথ্য প্রকাশের ফলে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে সুরক্ষিত মর্যাদা ও ন্যায়সংগত প্রক্রিয়ার অধিকার ক্ষুণ্ণ হতে পারে।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে আর্জি খারিজ প্রশান্তের, ৪৮ ঘন্টার মধ্যেই আত্মসমর্পণ করতে হবে প্রাক্তন BDO-কে

এর আগে গত ৮ অক্টোবর বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে বিষয়টি উত্থাপন করা হয়েছিল। তবে ওই বেঞ্চে মামলাটি শোনার এক্তিয়ার নিয়ে প্রশ্ন ওঠে। অভিষেককে উপযুক্ত বেঞ্চে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে জরুরি শুনানির আবেদন জানানো হলেও পুজোর ছুটির আগে মামলাটি শোনা সম্ভব নয় বলে জানিয়ে দেয় আদালত। ফলে মামলাটি ২০২৬ সালের ডিসেম্বরের তালিকায় ওঠার সম্ভাবনা রয়েছে। এখন নজর, পরবর্তী শুনানিতে আদালত কী অবস্থান নেয়।

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

সমাধিস্থ করার মুহুর্তেই কফিনের ভিতরে উঠে বসল কিশোরী, তাজ্জব পরিজনরা

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন