কর্মবিরতিতে হাইকোর্টের প্রায় ৩০০ কর্মচারী, ভোগান্তি সাধারণ মানুষের

ডিএ (DA)-সহ একাধিক দাবিতে কর্মবিরতিতে কলকাতা হাইকোর্টের প্রায় তিনশো কর্মচারী। বুধবার সকাল থেকে এই কর্মবিরতির জেরে ভোগান্তিতে সাধারণ মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিএ (DA)-সহ একাধিক দাবিতে কর্মবিরতিতে কলকাতা হাইকোর্টের প্রায় তিনশো কর্মচারী। বুধবার সকাল থেকে আদালতে এই কর্মবিরতির জেরে ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ।

মহার্ঘভাতা-সহ একাধিক দাবিতে বুধবার কলকাতা হাইকোর্টের কর্মচারীদের পাঁচটি সংস্থার প্রায় ৩০০ কর্মী এই বিক্ষোভে সামিল হন। কর্মচারীরা কাজ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন আদালতে বিচারের জন্য আসা বহু সাধারণ মানুষ। এদিন হাইকোর্টের বি গেটে অবস্থান বিক্ষোভে বসেন কর্মচারীদের ৬টি সংগঠনের মধ্যে ৫টি সংগঠনের কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকার ন্যায্য মহার্ঘভাতা দিচ্ছে না। সরকারের নতুন পে কমিশন অনুযায়ী কর্মীরা বেতনও পাচ্ছেন না। আর তাই এই সমস্ত দাবি নিয়ে অবস্থানে বসেছেন তাঁরা। এদিন আদালতের কর্মচারীরা কর্মবিরতির ডাক দেওয়ায় বিচারপতিরাও অনেকে এজলাসে বসেননি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-সহ অন্য কয়েক জন বিচারপতির বেঞ্চ এদিন আদালতে বসলেও বেশির ভাগ মামলার শুনানি মুলতুবি হয়ে যায়।

আদালত সূত্রের খবর, গত সোমবার বিচারপতি জয়মাল্য বাগচি (Justice JoymalyaBagchi) , বিচারপতি আই পি মুখোপাধ্যায় (Justice IP Mukherjee ) এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের (Justice Rai Chattopadhyay) সঙ্গে আদালতের কর্মচারী ইউনিয়নের বৈঠক হয়। কর্মচারী ইউনিয়নের নেতারা জানান, আগামী ২২ ডিসেম্বর ফের বৈঠক বসবে। সেই বৈঠকে সরকারের তরফে লিখিতভাবে জানাতে হবে কতদিনের মধ্যে কর্মচারীদের বকেয়া এরিয়ার এবং স্পেশ্যাল পে কমিশনের টাকা দেওয়া হবে। দাবি না মানা হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। প্রসঙ্গত এর আগে ২০১১ সালে কলকাতা হাইকোর্টের কর্মচারীরা একাধিক দাবিতে কর্মবিরতিতে নেমেছিলেন। সেই সময় প্রায় দশদিন টানা কর্মবিরতি চলেছিল।

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন