মন্দারমণিতে হোটেল ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি : এখনই ভাঙা যাবে না মন্দারমণির কোনও হোটেল। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত হোটেল ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)।

শুক্রবার মন্দারমণির হোটেল ভাঙা বিষয়ে মামলা ছিল। পরিবেশ আদালতের নির্দেশে  মন্দারমণিতে ১৪০টি হোটেল, রেস্তোরাঁ ভেঙে ফেলার নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু এই নিয়ে হোটেল মালিকরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলা দায়ের হওয়ায় হোটেল ভাঙার কাজ শুরু হয়নি। এই মামলায় কেন্দ্রের কাছে কয়েকটি বিষয় জানতে চেয়েছে আদালত। কিন্তু কেন্দ্রের উত্তরে অসন্তুষ্ট হাইকোর্ট। তারপরেই বিচারপতি অমৃতা সিং (Amrita singh)  জানিয়েছেন, সেপ্টেম্বর পর্যন্ত হোটেল ভাঙার সিদ্ধান্ত স্থগিত থাকবে।

কেন্দ্রের কাছে বিচারপতি জানতে চেয়েছেন, সমুদ্র কোস্টাল রেগুলেশন জোন-য় (coastal regulation zone) কত দূর পর্যন্ত স্থায়ী নির্মাণ করা যায় না? আইন মেনে এই এলাকায় হোটেল চালানো সম্ভব কি না? কিন্তু কেন্দ্রের উত্তরে অসন্তুষ্ট আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর। এরপরেই স্পষ্ট হয়েছে, আগামী সেপ্টেম্বর পর্যন্ত মন্দামণির কোনো হোটেল ভাঙা হবে না।

জাতীয় পরিবেশ আদালত মন্দারমণিতে সৈকত লাগোয়া এলাকার প্রায় ১৪০টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল। তাঁদের অভিযোগ, বেআইনি ভাবে ওই হোটেলগুলি তৈরি হয়েছে। সেগুলো বেআইনিভাবেই চলছে। পরিবেশ আদালতের নির্দেশ মেনে সেগুলোকে ভাঙার নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েক জন হোটেল মালিক। সেই মামলার ভিত্তিতেই জেলাশাসকের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য