ফের গিরিকে নোটিস পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আদালত মামলাকারীকে জানিয়েছেন, দ্রুত এই মামলা নিয়ে নোটিস পাঠাতে হবে গিরিকে। আগামিকাল এই মামলার শুনানি হবে জানিয়েছে আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে(Draupadi Murmu) উদ্দেশ্য করে রাজ্যের মন্ত্রী অখিল গিরির(Akhil Giri) করা মন্তব্যের জেরে রাজ্য রাজনীতি গত কয়েকদিন ধরেই উত্তাল হয়ে উঠেছে। যদিও সেই মন্তব্যের জন্য ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন গিরি। ওই মন্তব্য ও ঘটনার জন্য গিরির হয়ে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তার জেরে মঙ্গলবার সকাল থেকেই রাজ্যজুড়ে গিরি বা তৃণমূল বিরোধী ক্ষোভ প্রশমিত হয়ে গিয়েছে অনেকটাই। তবে গিরির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে তা নিয়ে মঙ্গলবার পদক্ষেপ করল আদালত। এদিন আদালত মামলাকারীকে জানিয়েছেন, দ্রুত এই মামলা নিয়ে নোটিস পাঠাতে হবে গিরিকে। যেহেতু আদালতে গিরির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তাই সেই মামলায় তাঁর উপস্থিতি বাধ্যতামূলক। সেই কারণে আইনি নোটিস পাঠিয়েই তাঁকে ডেকে পাঠাতে হবে। যেহেতু মামলাকারী সেই নোটিস পাঠাননি তাই এদিন ওই মামলার শুনানি হয়নি। আগামিকাল এই মামলার শুনানি হবে বলে এদিন জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন শুধু নয় কলকাতা, বাংলাজুড়েই এবার 5G পরিষেবা

গিরির মন্তব্যকে হাতিয়ার করে গত ২-৩দিন ধরে রাজ্যজুড়ে রে রে করে বিক্ষোভে নেমে পড়েছিল গেরুয়া শিবির। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী গিরির করা মন্তব্য নিয়ে মুখ খোলার পর থেকেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। তিনি গিরির মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন ও সাফ জানিয়ে দেন, দল তাঁর মন্তব্য সমর্থন করে না। এই ধরনের মন্তব্য তিনি যদি আবারও করেন তাহলে দল তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে। বস্ত্যত মুখ্যমন্ত্রীর এই বিবৃতির পর থেকেই দেখা যাচ্ছে এদিন সকাল থেকেই বিজেপি ও আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ প্রশমিত হয়ে গিয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘রাষ্ট্রপতিকে অখিলের এই অবমাননাকর মন্তব্য করা ঠিক হয়নি। দল থেকে সতর্ক করা হয়েছে অখিল গিরিকে। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, অন্যায় করেছে অখিল গিরি। আমার বিধায়কের তরফে আমি ক্ষমা চেয়ে নিচ্ছে। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য যেন না করা হয়। ভবিষ্যতে এই ধরণের মন্তব্য করলে দল ব্যবস্থা নেবে।’

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA