বকেয়া ডিএ, বিদ্যুৎ সংস্থার কর্তার বেতন বন্ধের নির্দেশ আদালতের

আদালতের নির্দেশ মত রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ টাকা মিটিয়ে না দেওয়ায় ৩ আধিকারিকের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থার(WBSESC) কর্মীদের তরফে তাঁদের বকেয়া ডিএ(DA) নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। সেই মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ৩ মাসের মধ্যে ওই বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু তা না পাওয়ায় ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। ওই মামলাতেই শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, আদালতের নির্দেশ মত রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ টাকা মিটিয়ে না দেওয়ায় এবার বিদ্যুৎ সংস্থার সিএমডি এবং দুই জেনারেল ম্যানেজারের বেতন(Salary) বন্ধ থাকবে। আগামী ১৫ জুলাই পর্যন্ত ওই ৩জনের বেতন বন্ধ থাকবে বলে জানিয়েছে আদালত। 

জানা গিয়েছে, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার এক কর্মী তাঁর বকেয়া ডিএ নিয়ে মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই কলকাতা হাইকোর্ট এই চাঞ্চল্যকর রায় দিয়েছে। শুক্রবার এই মামলার রায় প্রদান করার সময়ে বিচারপতি রাজশেখর মান্থা চাঞ্চল্যকর মন্তব্য করেন বলেই আদালত সূত্রে জানা গিয়েছে। তিনি বলেন, ‘২০১৯ এবং ২০২০ সালের বকেয়া ডিএ’র এক পঞ্চাংশ কর্মীদের দেওয়ার কথা ছিল। কিন্তু তা না দিয়ে শুধু ২০১৯ সালের বকেয়ার এক পঞ্চমাংশ দেওয়া হয়েছে। ২০২০ সালের নতুন রোপা রুল অনুযায়ী বকেয়া ডিএ হিসাব করে তার এক পঞ্চমাংশ দেওয়া হল না কেন? বাদাম খাওয়ার টাকা দিয়েছেন নাকি? যতদিন নির্দেশ না মানা হচ্ছে আধিকারিকদের বেতন বন্ধ থাকবে। ১৫ জুলাই পর্যন্ত বেতন বন্ধ থাকবে। নির্দেশ মত টাকা দেওয়া হলে নির্দেশ প্রত্যাহার করা হবে।’ দেখা যাচ্ছে এই মামলা যিনি দায়ের করেছিলেন তিনি বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মী। ২ বছরের বকেয়া ডিএ’র এক পঞ্চমাংশ তাঁর পাওয়ার কথা ছিল। যার পরিমাণ ২ লাখ ৫০ হাজার টাকা। বদলে তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার টাকা।

পুজোমণ্ডপে ‘বন্দেমাতরম’! স্বাধীনতার ইতিহাস তুলে ধরছে চুঁচড়ার আজাদ হিন্দ ক্লাব

৪০০ ভরি সোনায় সাজতেন দেবী, নদিয়ার যমশেরপুরে বাগচী বাড়ির পুজোর জৌলুস আজ অতীত

এক দেবী, নয় রূপ, নবরাত্রিতে কেন ভিন্নরূপে হয় মায়ের আরাধনা ?

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর