গ্রুপ-ডি কাণ্ডে বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের, ডিভিশন বেঞ্চে শান্তিপ্রসাদ

যে ৯৮জনের নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠায় এই মামলা দায়ের হয়েছে তাঁদের বেতন আপাতত বন্ধ থাকবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের(School Service Commission) মাধ্যমে রাজ্যের নানা স্কুলে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এহেন অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। সেই মামলার শুনানিতেই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ(Single Bench)। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল ঘটনার সময় স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জেরার করারও। সেই জেরার কাজ প্রাথমিক ভাবে বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। সেই জেরার রিপোর্ট শুক্রবার সকালে জমা পড়ছে হাইকোর্টে। এদিন সেই মামলার শুনানিতেই আদালত জানিয়ে দিল যে ৯৮জনের নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠায় এই মামলা দায়ের হয়েছে তাঁদের বেতন আপাতত বন্ধ থাকবে। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। একই সঙ্গে শান্তিপ্রসাদ এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের(Division Bench) দ্বারস্থ হয়েছেন। সেই মামলায় এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ওই ৯৮ জন গ্রুপ-ডি কর্মীর শুধু বন্ধ থাকবে তাই নয়, তাঁরা যাতে ওই সব স্কুলে ঢুকতেও না পারেন তা সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শককে নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে সেদিনই রাত ১২টার মধ্যে জেরা করতে হবে। সেই জেরা করার কাজ করবেন সিবিআই(CBI) আধিকারিকেরা। সেই জেরার রিপোর্ট এদিন সকালেই জমা দিতে হবে আদালতে। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার রাতে নিজাম প্যালেসে গিয়ে সিবিআই জেরার মুখোমুখি হন শান্তিপ্রসাদ। সেই জেরার রিপোর্ট এদিন সকালে আদালতে জমা পড়ে। সেই রিপোর্ট দেখে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দেয়, এসএসসি’র গ্রুপ-ডি পদে যে ৯৮জন কর্মীর নিয়োগ ঘিরে প্রশ্ন উঠেছে তাঁদের বেতন বন্ধ থাকবে। এই বিষয়ে আদালতের নির্দেশ যথাযথ ভাবে পালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করবেন সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শক। ঘটনাচক্রে এদিন শান্তিপ্রসাদ কলকাতা হাইকোর্টের ডিভিশান বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। সেই মামলারও শুনানি হয় এদিন।

সেখানেই শান্তিলালকে পড়তে হয়েছে প্রশ্নের মুখে। ডিভিশান বেঞ্চের প্রশ্ন, সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তিনি কেন এত দেরী করে সেখানে যান? উল্লেখ্য বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ শান্তিপ্রসাদ তাঁর আইনজীবীকে নিয়ে কলকাতার নিজাম প্যালেসে যান সিবিআইয়ের কার্যালয়ে জেরার মুখোমুখি হতে। সেখান থেকে তিনি বার হন রাত ২টো ২৫ মিনিটে। এদিন ডিভিশন বেঞ্চের তাই প্রশ্ন, বৃহস্পতিবার দুপুরে আদালত রায় দিয়ে দেয়। অথচ শান্তিপ্রসাদ হাজিরা দিয়েছেন নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার ৪৫ মিনিট আগে। কেন এত দেরীতে গেলেন তিনি? যদিও তার কোনও জবাব দিতে পারেননি শান্তিপ্রসাদ বা তাঁর আইনজীবী। এদিনের শুনানিতে ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের তরফে জানানো হয়, কোনও মামলাই রেজিস্টার হয়নি। তাই কী ভাবে তদন্ত করা হবে তা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তখনই ডিভিশান বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলায় সিবিআইকে যুক্ত করতে হবে। পাশাপাশি তৎকালীন শিক্ষামন্ত্রীর পিএ, ওএসডি-সহ তখন কমিশনের গঠিত সব সদস্যকে এই মামলায় পার্টি করতে হবে। এমনকি তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদও করতে পারবে সিবিআই। আদালত জানিয়ে দিয়েছে, উক্ত ব্যক্তিদের নির্দেশ দেওয়া হচ্ছে, সিবিআই ডাকলেই তাঁরা যেন দ্রুত তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন। কোনও বিলম্ব করা যাবে না। এখন শান্তিপ্রসাদ ছাড়া কমিটিতে থাকা বাকিদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই।

হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এদিন আরও জানিয়েছে, প্রয়োজন মনে করলে সিবিআই আবার শান্তিপ্রসাদকে ডেকে জেরা করতে পারবে। একই সঙ্গে এদিনই তৎকালীন শিক্ষামন্ত্রীর পিএ, ওএসডি-সহ ৪জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে। যিনি হাজিরা দিতে পারবেন না তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে সিবিআই। একই সঙ্গে সিবিআই এই মামলায় অন্যতম পক্ষ হবে ও তাঁরা এই মামলায় এফআইআর দায়ের করবে। 

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ