ববিতার মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

স্কুল সার্ভিস কমিশনকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ববিতা সরকারের দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকায় স্কুল সার্ভিস কমিশনকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করতে হবে।

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার উত্তরপত্র প্রকাশে কোনও অসুবিধা নেই। প্রসঙ্গত গত ৭ জুলাই বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় যে ৫,৫০০ জনকে চাকরি দেওয়া হয়েছিল, তাঁরা-সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের উত্তরপত্র প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। শুধু তাই নয়, যে প্রার্থীদের বিকৃত উত্তরপত্র উদ্ধার করেছিল সিবিআই, উত্তরপত্রের পাশাপাশি সেই প্রার্থীদের নাম, বাবার নাম, ঠিকানা, স্কুলের নাম-সহ ৯০৭ জনের তালিকা প্রকাশ করতে হবে।

উল্লেখ্য গত বছর এসএসসি’র নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে আলোড়ন পড়ে গিয়েছিল রাজ্য-রাজনীতিতে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। ববিতা সরকারের জায়গায় অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিলেন বলে তদন্তে উঠে আসে।

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ