কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তৃণমূল নেতা কুণাল ঘোষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশের কমিশনারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সাম্প্রতিক সময়ে তাঁর উপর একাধিকবার হামলার অভিযোেগ ঘিরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুণাল। সোমবার, ১২ অক্টোবর এই মামলার শুনানিতে তাঁর নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কুণাল ঘোষের অভিযোগ, সাম্প্রতিক সময়ে তাঁকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালানো হয়েছে। এমনকি প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি। এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তা  নিশ্চিত করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন তৃণমূল নেতা। তাঁর দাবি ছিল, হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তা মিলছে না।এর আগে উত্তর কলকাতার ফুলবাগান মোড় থেকে নরকেলডাঙা সেতুর মধ্যবর্তী এলাকায় তাঁকে ধাওয়া করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কুণালের অভিযোগ, হামলাকারীরা তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়ে। গাড়ির পিছনের কাচও ভেঙে যায় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল। ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হন তিনি।

আরও পড়ুনঃ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নার্সের উপর পাশবিক অত্যাচার, গ্রেফতার BMOH

 মামলার শুনানিতে কলকাতা পুলিশের কমিশনারকে কুণাল ঘোষের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশের ফলে কুণাল ঘোষের নিরাপত্তা নিয়ে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তবে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতরও অব্যাহত রয়েছে।

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেও পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘টাকা-পয়সা নেই’, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, বিতর্কে ভারতীয় ইউটিউবার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

ডায়রিয়ায় আক্রান্ত ছেলের বমি বৃদ্ধা মা’কে দিয়ে পরিষ্কার করালেন চিকি‍ৎসক, অমানবিক ছবি সরকারি হাসপাতালে

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের