মন্দারমণির ১৪০ হোটেল গুঁড়িয়ে দেওয়ার ওপরে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মন্দারমণিতে সমুদ্রের কাছে তৈরি হওয়া ১৪০ টি অবৈধ হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনিপুরের জেলা প্রশাসন। তা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।  আর এবার জেলা প্রশাসনের দেওয়া  নির্দেশের ওপর স্থগিতাদেশ দিলেন  কলকাতা হাইকোর্টের  বিচারপতি অমৃতা সিনহা। আদালতের তরফে জানান হয়েছে,  আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে ।

কেন্দ্রীয় পরিবেশ আদালতে মন্দারমণির হোটেল নিয়ে একাধিক অভিযোগ করা হয়েছিল। উঠেছিল বেআইনি হোটেলের ইস্যুও। তাই ২০ নভেম্বরের মধ্যে মন্দারমণিতে ১৪০ টি  হোটেল ভেঙে ফেলার জন্য চিঠি দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। এদিন ছিল কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি। সেইসময় বিচারপতি অমৃতা সিনহা হোটেল ভাঙার নির্দেশের ওপর স্থগিতাদেশ দেন। । আগামী ১০ ডিসেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে। তার আগে   এই বিষয়টি নিয়ে সবপক্ষকে  আদালতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, বিগত বছরগুলিতে দিঘা এবং মন্দারমণিতে বেড়েছে পর্যটক। তাইজন্য সৈকত ঘেঁষে মাথা তুলেছে একের পর এক বড় হোটেল। আর এই সময় অভিযোগ ওঠে বেআইনিভাবে মন্দারমণিতে গত কয়েক বছরে বেশ কিছু হোটেল, রিসর্ট, দোকান তৈরি হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ হয় জাতীয় পরিবেশ আদালত । এরপরেই মন্দারমণিতে ১৪০ টি হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন । আর এই নির্দেশের খবর সামনে আসতেই নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, ’ এখনই ভাঙা হবে না দিঘা – মন্দারমণির কোন হোটেল । কারণ, হোটেল ভাঙার বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর কিছুই জানত না। এই হোটেল ভাঙা নিয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।‘  এই আবহে এবার মন্দারমণিতে হোটেল ভাঙা নিয়ে বড় রায়দান করল কলকাতা হাইকোর্ট।   

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে