পাঁচ বছর ধরে নিখোঁজ ছাত্রের খোঁজে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

পাঁচ বছর ধরে নিখোঁজ থাকা ছাত্রের খোঁজে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছর ধরে নিখোঁজ (Missing) থাকা ছাত্রের (Student) খোঁজে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন। এতদিন এই পড়ুয়ার খোঁজে তদন্ত চালাচ্ছিল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)।

নদিয়া জেলার মদনপুর এলাকার বাসিন্দা সন্তু ভট্টাচার্য নামে এক ছাত্র ২০১৭ সালে নিখোঁজ হয়। ১৬ বছর বয়সী ওই ছাত্র বাড়ি থেকে বেরিয়েছিল টিউশন পড়তে যাওয়ার উদ্দেশে। যদিও টিউশন পড়তে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরোলেও আর বাড়ি ফেরেনি সে। এরপর উদ্বিগ্ন হয়ে আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোকজন, প্রতিবেশীদের বাড়িতেও খোঁজখবর নেন তারা। অবশেষে খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হয় সন্তুর পরিবার। নিখোঁজ ছাত্রের পরিবারের তরফে কল্যাণী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু তদন্তে নেমে কল্যাণী থানার পুলিশ ওই ছাত্রের কোনও হদিশ পায়নি।

পুলিশের ব্যর্থতার পর ছেলেকে খুঁজে পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেন সন্তুর মা মহুয়া ভট্টাচার্য। বিচারপতি সে সময় রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির (CID) হাতে এই মামলার তদন্তভার দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পর সিআইডিও সন্তুকে খুঁজে পেতে ব্যর্থ হয়। অবশেষে ছেলের খোঁজে তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দেওয়ার আবেদন জানান সন্তুর মা। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি ছিল হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এদিন নিখোঁজ ছাত্রকে খুঁজতে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি।

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল