আরজি কর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজি কর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করতে হবে। আজ, মঙ্গলবার (১৯ মে) এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা ওঠে। তারপরেই এই মামলায় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, আরজি কর হাসপাতালের অকুস্থলকে দ্রুত সিল করতে হবে। শুধু সেমিনার রুম নয়, অভয়ার ঘটনার সঙ্গে যুক্ত সকল জায়গাই সিল করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।

রাজ্যে পালাবদলের পরেই খুলেছে আরজি করে ধর্ষণ ও খুন সংক্রান্ত ফাইল। ইতিমধ্যেই এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে, তিন আইপিএস অফিসার বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা ও ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই আর জি কর সংক্রান্ত মামলা নিয়ে আজ, মঙ্গলবার (১৯ মে) কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। এদিন আদালতের পক্ষ থেকে সিবিআই পক্ষের আইনজীবীকে প্রশ্ন করা হয়েছে, ‘তাঁরা তদন্তভার নেওয়ার পরে কোন কোন জায়গা সিল করা হয়েছিল?’ এই প্রশ্নের উত্তরে আইনজীবী জানান, শুধু সেমিনার হল সিল করা হয়েছিল। সেমিনার হলের পাশের ঘরের কথাও শুনানির সময়ে উঠে এসেছে। পরিবারের পক্ষ থেকে বার বার এই ঘরের কথা বলা হয়েছিল। কিন্তু ঘরটি সেই সময় সিল করা হয়নি। এবার অভয়ার ঘটনার সঙ্গে যুক্ত সব জায়গা সিল করার নির্দেশ দিয়েছে আদালত। 

২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় এক মহিলা চিকিৎসককে। ওই ঘটনায় সঞ্জয় রায়কে ইতিমধ্যে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। বাংলার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বার বার নারী নিরাপত্তা ও সুরক্ষার কথা বলেছে। ক্ষমতায় এসে এই নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলেছিল। সেই মতো খুলেছে অভয়ার ফাইল। 

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের