সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) ভূমিকায় এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Courrt)।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) ভূমিকায় এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Courrt)। সিবিআইয়ের (CBI) হেফাজতে থাকা অবস্থায় বকটুই কাণ্ডের অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট।

শুক্রবার বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের মামলা চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী সিবিআইকে একহাত নেন। বিচারপতি এদিন প্রশ্ন তোলেন, বিচারাধীন বন্দিকে নজরে রাখা কি সিবিআইয়ের কর্তব্য নয়? শুক্রবার কলকাতা হাইকোর্টে বীরভূমের কেষ্টর জামিনের বিরোধিতা করে সিবিআই। আদালতে সিবিআই জানায়, বকটুইকাণ্ডে অভিযুক্ত লালন শেখের মৃত্যুর পর এই মামলার তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাই এই সময়ে অনুব্রত মণ্ডলের জামিন দেওয়া ঠিক নয়। এ প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন তোলেন, ‘হেফাজতে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আত্মহত্যা বলছেন। তার পরও বলতে হবে সেটা কি স্বাভাবিক মৃত্যু?’ সিবিআইয়ের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘যে কোনও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এফআইআর দায়ের নিশ্চিত জরুরি। বিচারাধীন বন্দিকে নজরে রাখা কি সিবিআইয়ের কর্তব্য নয়? এখন অন্যদের দোষ দিচ্ছেন?’

প্রসঙ্গত সোমবার সিবিআই হেফাজতে থাকাকালীন বকটুই কাণ্ডের অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু হয়। সোমবার বিকেলে রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে শৌচাগার থেকে গামছা গলায় জড়ানো অবস্থায় লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ লালনের পরিবারের। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-য়ের দাবি, লালন আত্মহত্যা করেছে। ঘটনার প্রতিবাদে লালন শেখের আত্মীয় ও গ্রামবাসীরা মঙ্গলবার রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ অবস্থানে বসেন। ইতিমধ্যে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী রেশমা বিবি।

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে শেফালি ভার্মা, কোন অপরাধে?

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে

বক্স অফিসে ঝড় তুলে ৫০০ কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘JAILER 2’

পুজোর ছুটিতে মামাবাড়িতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে পড়ে নিখোঁজ দুই নাবালক