হাইকোটে খারিজ স্বাস্থ্যসাথী নিয়ে জনস্বার্থ মামলা, বড় স্বস্তি রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্য সাথী পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প। চিকিৎসা ক্ষেত্রে এখন বহু মানুষের ভরসা এই স্কিম। উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য আমজনতাদের সুরক্ষার্থে  রাজ্য সরকারের তরফে চালু করা হয়  ‘ স্বাস্থ্য সাথী’ প্রকল্প । আর এই প্রকল্পের সুবিধা অনেকেই পান না এই দাবি তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা । এবার দায়ের করা সেই মামলা খারিজ করে দিল হাইকোর্ট ।

এদিন মামলাটি খারিজ করার জন্য প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের  মন্তব্য, ‘ধরুন, এই প্রকল্প নেই। তখন কী বলবেন?যেহেতু স্বাস্থ্যসাথী প্রকল্প সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত, সরকারের নির্দিষ্ট পলিসি মেনে এই প্রকল্প চালু করা হয়েছে। আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। প্রয়োজনে বিধায়ক এবং সাংসদদের সঙ্গে কথা বলুন।‘  একথায় বলা যায়, স্বাস্থ্য সাথী নিয়ে রায়দান করা থেকে বিরত থাকল কলকাতা হাইকোর্ট ।

উল্লেখ্য, ২০২১ সালে স্বাস্থ্যসাথী নিয়ে এক সংস্থা  হাইকোর্টে  মামলা দায়ে  করেছিল । অভিযোগে মামলাকারি  যুক্তি দেওয়া হয়েছিল   , পরিবারপিছু স্বাস্থ্য খাতে ৫ লক্ষ টাকা বিমার কথা বলা হয়েছিল। কিন্তু সেই সুবিধা বেশির ভাগ মানুষই পান না। বেসরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় রোগীদের। বৃহস্পতিবার এই মামলাই ওঠে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে । আর সেখানেই খারিজ হয়ে যায় এই মামলা ।

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩