অনুপম খুনের ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

আগামী দু’সপ্তাহের মধ্যে রাজ্যকে পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনা নিয়ে আদালতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) রিপোর্ট তলব করল রাজ্য সরকারের কাছ থেকে। যে ঘটনার জেরে এই রিপোর্ট তলব করা হয়েছে তা হল পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত(Anupam Dutta) খুনের ঘটনা। গত ১৩ মার্চ খুন হন পানিহাটি(Panihati) ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল(TMC) কাউন্সিলর(Councilor) অনুপম দত্ত। সেই খুনের(Murder) ঘটনায় তদন্ত কতদূর এগিয়েছে সেটা জানতেই সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল। আগামী দু’সপ্তাহের মধ্যে রাজ্যকে এই খুনের ঘটনা নিয়ে আদালতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। যে জনস্বার্থ মামলার জেরে এই নির্দেশ জারি করা হয়েছে তা দায়ের করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।

অনুপম দত্ত খুনের ঘটনায় তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত ৩জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা এখনই সামনে না এলেও অনুপমবাবুর স্ত্রী মীনাক্ষী দত্তর দাবি এই ঘটনায় অনুপমবাবুর ঘনিষ্ঠরা জড়িত থাকতে পারে। এই কারণেই তিনি সিবিআই তদন্তের দাবিও জানিয়েছিলেন। যদিও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় পুলিশ নিরপেক্ষ ভাবেই তদন্ত চালাচ্ছে ও এই ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাঁদের রেয়াত করা হবে না। তারপরেও এদিন কেন কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল তা নিয়ে কৌতুহল জেগেছে নানান মহলে। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, আদালত নির্দিষ্ট সময়ের মধ্যেই রিপোর্ট জমা দেওয়া হবে।

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া