তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রাবল মেকার বলে দাগিয়ে দিয়ে ঢালাও গ্রেফতারি নয়। সতর্কতামূলক ভাবে কাউকে আটক করতে গেলেও তা আইনের নির্দিষ্ট বিধি মেনেই করতে হবে। বুধবার (২২ এপ্রিল) এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে জানাল, কমিশন যদি ঢালাও গ্রেফতারি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিয়ে থাকে, তার উপরেও স্থগিতাদেশ জারি হচ্ছে।

২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগে ৮০০ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করতে পারে, এই আশঙ্কা  নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সুজয় পাল সেই মামলা দায়েরের অনুমতি দেন। বুধবার (২২ এপ্রিল) মামলার শুনানি ছিল। দু-পক্ষের সওয়াল-জবাব চলে। ‘বিজেপি করলে তালিকায় নাম থাকছে’, এদিন শুনানিতে কমিশনের বিরুদ্ধে সরাসরি এমনই অভিযোগ তোলেন কল্যাণ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কমিশন যাদের ‘ট্রাবল মেকার’ বলছে, তাদের সবাই তৃণমূল কংগ্রেসের। মজার বিষয় হলো, আমি যখন মামলা করি তখন যে তালিকা দিয়েছিলাম, তাদের মধ্যে যারা বিজেপিতে যোগ দিয়েছে, গতকালের তালিকায় তাদের নাম উধাও।‘

এই বিষয়ে রাজ্যের সমর্থন পেয়েছেন। রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে গিয়ে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মামলাকারীর বক্তব্যকে পূর্ণ সমর্থন জানান। তিনি বলেন, ‘আইনে ‘ট্রাবল মেকার’ বলে কোনও শব্দই নেই। কমিশন নিজের ইচ্ছেমতো কাউকে এভাবে দাগিয়ে দিতে পারে না। আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। কমিশন কোন ক্ষমতাবলে এই নির্দেশিকা জারি করল, তা তাদের ব্যাখ্যা করতে হবে।‘

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার