উধাও হয়ে গেল ১২০ পড়ুয়ার উত্তরপত্র, প্রশ্নের মুখে কলকাতা বিশ্ববিদ্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হারিয়ে গেল বাংলা বিভাগের স্নাতকোত্তর পরীক্ষার উত্তরপত্র। প্রায় ১২০ জন পড়ুয়ার উত্তরপত্র হারিয়ে গেছে বলে খবর। কীভাবে এই উত্তরপত্র হারিয়ে গেল তা নিয়ে উঠছে  প্রশ্ন। তবে এই নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত বলেন, ‘আগে যে এমন ঘটনা ঘটেনি, তা বলা যায়না। আগে হয়ত খবর বাইরে বের হয়নি। কারণ, অনেকই ভয়ে চুপ করে থাকেন।‘

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯টি কলেজে বাংলা স্নাতকোত্তরের কোর্স পড়ানো হয়। গত এপ্রিল মাসে পরীক্ষা হয়েছিল স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের পরীক্ষা। আর সেই পরীক্ষারই হারিয়ে যায় উত্তরপত্র। জানা গিয়েছে, খোয়া যাওয়া উত্তর পত্রগুলি মূলত অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কলেজ এবং  কলকাতার দু’টি কলেজের পড়ুয়ারা । স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে পড়ুয়ার ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, হারিয়ে যাওয়া উত্তরপত্রগুলি ৩ জন পরীক্ষকের কাছে ছিল। তাদের মধ্যে একজন একজন কোঅর্ডিনেটরের কাছে খাতা জমা দিয়েছিলেন। সেখান থেকে খাতা হারিয়ে গিয়েছে বলে খবর। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা  গিয়েছে , উত্তরপত্র হারিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সিন্ডিকেটের বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া উত্তরপত্রের পড়ুয়ারা যদি চান, আবার পরীক্ষায় বসতে পারবেন। আর তা না হলে যদি নতুন করে পরীক্ষায় বসতে না চান, তবে প্রথম সেমিস্টারের যে বিষয় সবচেয়ে বেশি নম্বর থাকবে সেটাই দিয়ে দেওয়া হবে।  তবে উচ্চশিক্ষার জন্য শীর্ষে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ে কী উত্তরপত্র হারিয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন।

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা