প্রজাতন্ত্র দিবসে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য, চিকিৎসকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। আর এদিন সকালেই শহরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা । কাশীপুরের বিটি রোডে চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ভ্যান চালকের । ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ছুটির দিনে ভোর রাতে এই দুর্ঘটনার জেরে কাশীপুরের বিটি রোডে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

পুলিশ সূত্রে খবর, গ্রেফতার চিকিৎসক হলেন দেবজিৎ বিশ্বাস। তিনি রবিবার ভোররাতে দ্রুত গতিতে গাড়ি নিয়ে  বিটি রোড দিয়ে যাচ্ছিলেন । আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ভ্যানচালককে ধাক্কা মারে। এরফলে রাস্তায় ছিটকে পড়েন ওই ভ্যানচালক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে যায় কাশীপুর থানার পুলিশ । রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ভ্যানচালককে উদ্ধার করে  নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে । চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত চিকিৎসক দেবজিৎ । কিন্তু তাঁকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের দাবি, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা। তবে প্রশ্ন উঠছে  গাড়ি চালক মদ্যপঅবস্থায় ছিল নাকি ঘুমিয়ে পড়েছিলেন এর উত্তর  খুঁজতেই তদন্তে নেমেছে কাশীপুর থানার পুলিশ। শুরু হয়েছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ । 

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪