আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অমিত শাহের বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, কোন অভিযোগ উঠল?‌

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আর তার আগে তেতে উঠল রাজ্য–রাজনীতি। কারণ এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মামলা দায়েরের আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে। বাংলার বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন উস্কানিমূলক মন্তব্য এবং হুমকির অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শাহের ‘‌উল্টো করে ঝুলিয়ে দেব’‌ মন্তব্যকে অপরাধমূলক বলে দাবি করে তৃণমূল কংগ্রেস।

এদিকে মামলাকারীর আইনজীবী আজ মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘‌মডেল কোড অফ কন্ডাক্ট’‌ ভেঙে তাঁর বক্তৃতার মধ্যে একটি বিশেষ ধর্মের মানুষদের উদ্দেশে উস্কানিমূলক মন্তব্য করেছেন। হুগলি এবং পার্শ্ববর্তী জেলাগুলির প্রচার সভায় অমিত শাহ বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘‌নির্বাচনের পর বিজেপি কর্মীদের উপর হামলাকারীদের খুঁজে বের করে মাথা নিচে আর পা উপরে করে ঝুলিয়ে দেওয়া হবে।’‌ মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের মন্তব্যকে ‘‌উস্কানিমূলক’‌ এবং ‘‌অপরাধ’‌ হিসেবে উল্লেখ করে আইনি পদক্ষেপের নির্দেশ দেন।

অন্যদিকে বুধবার ১৪২টি আসনে ভোট রয়েছে। তার আগে এমন মামলা দায়ের নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে লোকসভায় অমিত শাহ ধর্মীয় ভিত্তিতে (বিশেষ করে মুসলিমদের) সংরক্ষণ অসাংবিধানিক বলে মন্তব্য করেছিলেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে অমিত শাহের মন্তব্যকে তৃণমূল কংগ্রেস একে ‘‌বাংলার অপমান’‌ এবং রাজ্যে অশান্তি সৃষ্টির প্রচেষ্টা বলে অভিযোগ করেছে। উল্টে ঝুলিয়ে দেওয়ার মন্তব্যের প্রেক্ষিতে মমতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ এই ধরনের হিংসাত্মক মন্তব্য করতে পারেন না। তারপর বিষয়টি থেমে যায়। এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল।

এছাড়া অমিত শাহের ওই মন্তব্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, অমিত শাহের বক্তব্যের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আইনি পদক্ষেপ নেবে। যা নিয়ে অমিত শাহের প্রতিক্রিয়া ছিল, দেশের নাগরিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা করার অধিকার আছে এবং যে কোনও নাগরিক তাঁর বিরুদ্ধে মামলা করতে পারেন। আর দ্বিতীয় দফার ভোটের আগে এটাই এখন চর্চিত বিষয় হয়ে উঠেছে রাজ্য–রাজনীতিতে। এই মামলার শুনানি কবে হবে সেটা এখনও জানা যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ