এসএসসি গ্রুপ ডি মামলাকারীকে তলব সিবিআইয়ের

এসএসসির গ্রুপ ডিতে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেছিলেন লক্ষ্মী টুঙ্গা। এই মামলার অপর মামলাকারী সন্দীপ কুমার প্রসাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসির গ্রুপ ডিতে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেছিলেন লক্ষ্মী টুঙ্গা। এবার সেই মামলাকারীকে তলব করেছে সিবিআই (CBI)। জানা গিয়েছে, মঙ্গলবার এই মামলাকারীকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এই মামলার অপর মামলাকারী সন্দীপ কুমার প্রসাদ। গ্রুপ ডি নিয়েই র‍য়েছে ২ টি মামলা।

মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এক মামলাকারী লক্ষ্মী টুঙ্গাকে। এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ এই মামলাকারীর। একই অভিযোগে মামলা করেছিলেন সন্দীপ কুমার প্রসাদ। উল্লেখ্য, ২ টি মামলা র‍য়েছে এসএসসির গ্রুপ ডি নিয়োগ নিয়ে।

অন্যদিকে, গত ৬ জুন গ্রুপ ডি (GROUP D) পদে কর্মী নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। অবলুপ্ত করা হয়েছে রাজ্যের গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। আরও স্বচ্ছ নিয়োগের জন্যই এই সুদ্ধান্ত নিয়েছে রাজ্য। জানা গিয়েছে, এবার থেকে সরাসরি কর্মী নিয়োগ করবে না রাজ্য। তা করবে স্টাফ সিলেকশন কমিশন (SSC)। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আশাকর্মীদের জন্য নতুন পদ নিয়ে। ২ হাজার ৫০০ টি নতুন পদ তৈরি করা হয়েছে আশাকর্মীদের জন্য। বিধানসভায় আইন পাশ করে তৈরি করা হয়েছিল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। ২০১৫ সালের নভেম্বরে এই বোর্ড তৈরি করা হয়। ২০১৭ সালে হয়েছিল চাকরির পরীক্ষা। ২৫ লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। নির্বাচন হয়েছিল কম্পিউটারে খাতা দেখার মাধ্যমে। শূন্যপদ ছিল ৬ হাজার। নিয়োগ হয়েছিল ৫ হাজার ৫০০ টি পদে। সংরক্ষিত ৫০০ পদ। তবে সেইসব পদে পাওয়া যায়নি উপযুক্ত প্রার্থী।

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

সারা খলিফা-সহ মোট ১১ জনকে মৃত্যুদণ্ড

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত