চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

RG Kar:  মর্গে হাজির সিবিআই আধিকারিকরা, কীসের  সন্ধানে তল্লাশি?

নিজস্ব প্রতিনিধিঃ  আরজি কর হাসপাতালের প্লাটিনাম জুবলি বিল্ডিং এর পাশের মর্গে হাজির হলেন সিবিআই গোয়েন্দারা।   বৃহস্পতিবার দুপুরে সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল আরজি কর হাসপাতালে পৌঁছন। সেখানে  এসে তারা নানা বিষয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করেন।

কিছুদিন আগে মৃত দেহ পাচার নিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই অভিযোগ খতিয়ে দেখতে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসেন সিবিআই আধিকারিকরা। বলা বাহুল্য, আরজি কর কাণ্ড নিয়ে বারবার সন্দীপ ঘোষকে  নিজাম প্যালেজে তলব করেছে সিবিআই। শুধু তাই নয় প্রাক্তন অধ্যক্ষের বাড়িতেও তল্লাশি চালিয়েছে তদন্তকারী সংস্থা। এই আবহে এবার আরজি করের মর্গে এলেন পাঁচ সদস্যের সিবিআই দল।

অন্যদিকে  আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর নিরাপত্তায় আরো একধাপ বাড়াল  সিআইএসএফের। ইমারজেন্সি বিল্ডিং এবং ওপিডি বিল্ডিং দু জায়গায় বসল ডিএফএমডি। এবার থেকে এই দুই বিল্ডিংয়ে প্রবেশ করতে গেলে রোগী এবং তার আত্মীয়দের ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর এর ভেতর দিয়েই প্রবেশ করতে হবে।  আপাতত  দুটি বিল্ডিংয়ে  ডিএফএমডি বসলেও  রোগী এবং  আত্মীয়দের  নিরাপত্তা সুনিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী।

Published by:

Share Link:

More Releted News:

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Super Saturday-তে ভোট প্রচারে হাওড়ায় মমতা, মুর্শিদাবাদে অভিষেক

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ