চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সঞ্জয়ের  নার্কো পরীক্ষার আর্জি খারিজ আদালতের

নিজস্ব প্রতিনিধিঃ নার্কো পরীক্ষায় রাজি হলেন না   আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ- খুনের ঘটনার ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। শুক্রবার তাঁকে নার্কো পরীক্ষা করার জন্য শিয়ালদহ আদালতে নিয়ে আসে সিবিআই। কিন্তু বিচারকের সামনে পরীক্ষা করতে সম্মতি দেয়নি অভিযুক্ত। আর তাতে আদালতে খারিজ হয়ে যায় তদন্তকারী সংস্থার আবেদন।

 তদন্তের স্বার্থে ধৃত সিভিক ভলান্টিয়ারকে আগে পলিগ্রাফ টেস্ট করেছিল সিবিআই আধিকারিকরা। কিন্তু সেসময়  সঞ্জয়  যে প্রশ্নগুলির উত্তর দিয়েছিল, সেগুলি সঠিক কিনা তা জানতেই এবার নার্কো পরীক্ষা করার চিন্তাভাবনা  করেছিলেন তদন্তকারী সংস্থা। কিন্তু নার্কো পরীক্ষায় আর রাজি হলেন না সঞ্জয়। বলা বাহুল্য, নার্কো বা পলিগ্রাফ পরীক্ষা করার জন্য উভয় ক্ষেত্রেই অভিযুক্তের সম্মতির প্রয়োজন হয়। শুধু তাই নয় আদালতে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করা হয়না।  

অন্যদিকে তরুণী চিকিৎসকের শরীরে যে কামড়ের দাগ মিলেছে, সেগুলির সঙ্গে ওই কামড়ের নমুনা এবং লালারস মিলিয়ে দেখা করে দেখা শুরু করতে চলেছে  তদন্তকারীরা। ইতিমধ্যেই অভিযুক্তের লালারস এবং কামড়ের নমুনা সংগ্রহ করেছে। সূত্রের খবর এই বিষয়ে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের সাহায্য নিচ্ছে তদন্তকারী সংস্থারা।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ