চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শান্তিপ্রসাদের বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি

নিজস্ব প্রতিনিধি: শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে সিবিআই (CBI) তল্লাশি। এসএসসি (SSC) উপদেষ্টা কমিটির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই। তারপরেই জোরকদমে চলে তল্লাশি। খবর লেখা পর্যন্ত জারি ছিল তল্লাশি। খুঁজে দেখা হচ্ছে এসএসসি সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখা আছে কি না।

বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি প্রতিনিধি দল তল্লাশির জন্য উপস্থিত হন এসপি সিনহার বাড়ি। ওই প্রতিনিধি দলে আছেন ৫ জন সদস্য। খতিয়ে দেখা হচ্ছে কোনও গুরুত্বপূর্ণ তথ্য, নথি, সম্পত্তি লুকিয়ে রাখা আছে কি না। জানা গিয়েছে, সকাল ১০ টা নাগাদ তাঁর বাড়িতে প্রবেশ করেছে সিবিআই। সূত্রের খবর, শান্তিপ্রসাদ সিনহার বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, সার্ভে পার্কের একটি আবাসনে এসএসসির প্রাক্তন উপদেষ্টার বাড়ি। এসএসসি নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছে। সিবিআই খোঁজ করছে কোথায় লুকিয়ে রাখা আছে বিপুল পরিমাণ টাকা।

উল্লেখ্য, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তল্লাশি চালানোর পাশাপাশি পর্ষদের আধিকারিকদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডমিন পারমিতা রায়কে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। সূত্র মারফত জানা গিয়েছে, বিগত তিন দিন ধরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে দফায় দফায় তল্লাশি অভিযানে গিয়েছেন সিবিআই গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে অফিস থেকে গোয়েন্দারা উদ্ধার করে প্রচুর নথিপত্র। এর পর বৃহস্পতিবার সকালে আবার পর্ষদের অফিস ডিরোজিও ভবনে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, কী ভাবে গোটা দুর্নীতি হয়েছে, কোন পথে বেআইনি ভাবে নিয়োগ হয়েছে, বেআইনিভাবে নিয়োগের পিছনে কাদের নির্দেশ ছিল,সমস্ত বিষয় খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ