৩৫১ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে কলকাতার সংস্থার অফিসে CBI তল্লাশি

ভিসা স্টিলের কার্যালয় ভিসা হাউজ়ে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। চলছে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩৫১ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ উঠেছে ভিসা স্টিলের(VISA Steel) কর্ণধার বিশ্বম্ভর শরণের(Vishwamvar Sharan) বিরুদ্ধে। আর তার জেরেই মঙ্গলবার সকাল থেকেই কলকাতার(Kolkata) আলিপুরে(Alipur) থাকা ভিসা হাউজ়ে(VISA House) হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। চলছে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তল্লাশিও। ২০২০ সালে জালিয়াতির অভিযোগে বিশ্বম্ভর শরণের বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলার ভিত্তিতেই চলছে তল্লাশি। ঋণ নিয়ে দেউলিয়া ঘোষণা করে জালিয়াতির অভিযোগ রয়েছে বিশ্বম্ভরের বিরুদ্ধে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৩৫১ কোটি টাকা পর্যন্ত ঋণ নিয়েছিলেন সংস্থার কর্ণধার বিশ্বম্ভর শরণ। পরবর্তীকালে সংস্থাকে দেউলিয়া বলে ঘোষণা করেন তিনি। ঋণের টাকা তছরুপ করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন ১৮ থেকে ২০ হাজার মার্জিনে ধূপগুড়িতে হারবে বিজেপি

মঙ্গলবার সাতসকালেই ৮/১০ আলিপুর রোডের ভিসা হাউজ়ে হানা দেন CBI আধিকারিকরা। পাঁচটি গাড়িতে ২৫-২৬ জন CBI আধিকারিকরা এসে হাজির হন। সূত্রে জানা গিয়েছে, ভিসা স্টিলের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ওই সংস্থার একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করছেন CBI আধিকারিকরা। ওই বাড়ির গেটের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় থানার পুলিশ কর্মীরা। অফিসের বাইরে যাতে কোনওরকমভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয়, তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। সংস্থার উচ্চ পদস্থ কর্মীদের সঙ্গে কথা বলছেন CBI আধিকারিকরা। তবে সংস্থার কর্ণধার বিশ্বম্ভর শরণ এখন অফিসের ভিতর রয়েছেন কিনা, তা স্পষ্ট নয়। এই সংস্থার সঙ্গে বাংলার শাসক দলের কোনও হৃদ্যতা রয়েছে কিনা তা জানা না গেলেও পদ্মশিবিরের অনেক নেতার সঙ্গেই যে বিশ্বম্ভর শরণের বেশ ভালই যোগাযোগ রয়েছে সেটা নানা মহল থেকেই এদিন দাবি করা হয়েছে। 

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য