প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ সিবিআই’এর

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার এই মামলার শুনানি শেষ হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। এদিন কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে সিবিআই।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল।এদিন কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই’এর তরফে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়। মঙ্গলবার এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। এদিন আদালত নির্দেশ দেয়, যদি কোনও পক্ষের আইনজীবীর বক্তব্য থাকে তবে তা লিখিত আকারে চলতি সপ্তাহে শুক্রবারের মধ্যে জমা দিতে হবে। তার পর আর কোনও ধরনের লিখিত বক্তব্য গ্রহণ করা হবে না। এদিন শুনানি শেষ হলেও এই মামলায় আগামীতে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে সব পক্ষ।

উল্লেখ্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সিবিআই’এর রিপোর্ট তলব করেছিল। ওই দিন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করতে হবে সিবিআই’কে। এই মামলার তদন্তে কী কী অগ্রগতি হয়েছে তা জানাতে হবে আদালতকে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে প্রয়োজনীয় নথি-সহ আদালতে জমা দিতে হবে সিবিআই’কে। মঙ্গলবারের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের প্রেক্ষিতে এদিন রিপোর্ট জমা দিল সিবিআই।

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ