চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বকটুই কাণ্ডে হাইকোর্টে দ্বিতীয় রিপোর্ট পেশ সিবিআই-য়ের

নিজস্ব প্রতিনিধি: বকটুই কাণ্ডে ও তৃণমুলের উপপ্রধান ভাদু শেখ খুনের মামলায় তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলায় দ্বিতীয় রিপোর্ট পেশ করে সিবিআই। এদিন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, আগামী ২ সপ্তাহের মধ্যে এই মামলায় চার্জশিট পেশ করা হবে।

মঙ্গলবার সিবিআই-য়ের তরফে আদালতে জমা দেওয়া রিপোর্টে বলা হয়েছে, ঘটনার দিন ঘটনাস্থলের আশপাশে থাকা মোবাইলগুলির টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হয়েছে। মোবাইলগুলির মালিকের নামও সংগ্রহ করা হয়েছে। আপাতত ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে সিবিআই। পাশাপাশি আগামী ২ সপ্তাহের মধ্যে চার্জশিট পেশ করার কথা কলকাতা হাইকোর্টে জানিয়েছে সিবিআই।

উল্লেখ্য গত ২১ মার্চ তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর রাতে পরপর ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেই ঘটনায় ১০ জনের পুড়ে মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশ মহিলা ও শিশু৷ ঘটনার রাত রাত থেকেই আতঙ্কে ঘরছাড়া ছিলেন মৃতদের পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকটুই এসে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। তারপর ঘরছাড়াদের গ্রামে ফিরে আসার আহ্বান করেছিলেন মুখ্যমন্ত্রী।

বগটুইয়ের এই ঘটনায় প্রথমে সিট গঠন করে তদন্ত শুরু করে রাজ্য সরকার। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় সিবিআই। সিবিআই তদন্তে নেমে বকটুই গ্রামের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করা ছাড়াও বিভিন্ন বাড়িতে তল্লাশি চালায়। অভিযুক্তদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায়। দমকল আধিকারিক ও নীচু তলার পুলিশ কর্মীদের সঙ্গেও কথা বলেন সিবিআই গোয়েন্দারা।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ