এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার শিক্ষা সচিব মণীশ জৈনকে তলব সিবিআই’এর

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনকে তলব করল সিবিআই। বৃহস্পতিবার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসসি’র উপদেষ্টা কমিটি কার নির্দেশে গঠন করা হয়েছিল, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এদিন তলব করা হয়েছে রাজ্যের শিক্ষা সচিবকে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১১ টা ১৫ নাগাদ সিবিআইয়ের অফিস নিজাম প্যালেসে হাজির হন মণীশ জৈন। ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। দু’জন সিবিআই আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধযায়কে তলব করেছিল সিবিআই। সূত্রের খবর, সিবিআই’এর গোয়েন্দারা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিলেন এসএসসি’র উপদেষ্টা কমিটি কার নির্দেশে গঠন করা হয়েছিল। সেই প্রশ্নের জবাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, উপদেষ্টা কমিটি কে গঠন করেছিল সেই বিষয়ে তিনি কিছু জানেন না। তাঁকে ফাইল পাঠানো হয়েছিল, সেই ফাইলে তিনি সই করেছিলেন। এসএসসি’র গোয়েন্দাদের তিনি জানান, তাঁকে ফাইল পাঠিয়েছিলেন মণীশ জৈন। এরপর এসএসসি’র অফিসে গিয়ে তল্লাশি চালিয়ে সেই ফাইল বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তারপর মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করল সিবিআই।

সূত্রের খবর, এদিন শিক্ষা সচিব মণীশ জৈনের কাছে সিবিআই’এর তদন্তকারী আধিকারিকরা জানতে চান উপদেষ্টা কমিটি কার নির্দেশে গঠন করা হয়েছিল সেই বিষয়ে। পাশাপাশি সেই উপদেষ্টা কমিটি কার নির্দেশে কাজ করত সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কার নির্দেশে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ফাইল পাঠিয়েছিলেন, সেই বিষয়েও তাঁর কাছে জানতে চান গোয়েন্দারা।

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

মেগা ডার্বির কাউন্টডাউন শুরু! জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা