অভিজিৎ খুনে পরেশ পালকে তলব সিবিআই-য়ের

বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী বুধবার সিবিআই-য়ের দফতর সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি অভিজিৎ মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তে গড়িমসি করছে বলে অভিযোগ তুলে সরব হয়েছিলেন মৃত বিজেপি কর্মীর পরিবার। বিধায়ক পরেশ পাল ও তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের ভূমিকা খতিয়ে দেখার  দাবি জানিয়ে শনিবার বিশ্বজিৎ সরকার এবং তাঁর বন্ধু আরেক বিজেপি কর্মী সল্টলেকে সিবিআই কমপ্লেক্সের সামনে অনশন অবস্থানে বসেন। সিবিআই অফিসের সামনে অবস্থানে বসে মৃত অভিজেতের দাদা দাবি জানিয়েছিলেন, ভাইয়ের মৃত্যুর ঘটনায় বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু ওই চত্বরে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও পুলিশের অনুমতি ছাড়া ধর্নায় বসার জন্য দু জনকেই আটক করে বিধাননগর পুলিশ। এর পর সিবিআই আধিকারিকরা তলব করলেন পরেশ পালকে।

উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন গত বছর মে মাসে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যু হয়। হাইকোর্টের নির্দেশে এই মৃত্যুর ঘটনার তদন্ত করছে সিবিআই। মৃত বিজেপি কর্মীর দাদা সহ পরিবারের সদস্যরা একাধিকবার পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। সিবিআই সূত্রে খবর, এই ঘটনায় তদন্তে নেমে পরেশ পালের নামও উঠে এসেছে। এর পর তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, ২ মে ঘটনার দিন পরেশ পালের নির্দেশেই হামলা চালানো হয়। তারপর অভিজিতকে খুন করা হয়।

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

ধন-সম্পদ ও সুখ পেতে চান? বিজয়া দশমীর আগে বাড়িতে লাগান এই ৩ গাছ

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা