চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন ফের বদল , কবে হচ্ছে জানালেন মমতা

নিজস্ব প্রতিনিধিঃ আবারও দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনের হল বদল । মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দিলেন, ‘ আগামী অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে । এরপরেই আমজনতাদের জন্য খুলবে জগন্নাথ মন্দিরের দরজা।’ বলা বাহুল্য এরআগে বিশ্ব বঙ্গ সম্মেলনে মমতা জানিয়েছিলেন, অক্ষয় তৃতীয়ার একদিন আগে অর্থাৎ ২৯ এপ্রিল  সরকারিভাবে খুলবে মন্দিরের দরজা। আর এবার সেই তারিখ  হল বদল। 

আগামী ১১ ডিসেম্বর  মন্দির পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেইসময় ঘোষণা করে দিয়েছিলেন ২০২৫ সালেই উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। এরপর সামনে আসে দিনক্ষণ । ইতিমধ্যেই  দিঘা জগন্নাথ মন্দিরের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড  তৈরি করে দিয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়। একথায় বলা যায়,  রথের আগে অক্ষয় তৃতীয়ার সময় আমজনতার জন্য  খুলে যেতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের দরজা।

 উল্লেখ্য, প্রায় ২০০ কোটি টাকা খরচ করে  নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের পাশে এই মন্দিরটি তৈরি হচ্ছে।  হিডকোর তত্ত্বাবধানে  চলছে কাজ  । রাজস্থান থেকে বেলেপাথর আনা হয়েছে এই মন্দিরটি তৈরির জন্য। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দিঘার মন্দিরটিরও। ইতিমধ্যেই কাজ প্রায় শেষের পথে।  অন্যদিকে দিঘায় ঘুরতে যেতে কম বেশি সকল বাঙালির খুব পচ্ছন্দ করে। আর দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি হলে তা প্রতি সাধারণ মানুষের  কাছে আরও আকর্ষণ বাড়িয়ে তুলবে।

Published by:

Share Link:

More Releted News:

সুজাপুরে রোড শো’তে নজর কাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন

মহিষাদলে সকলকে বের করে দিয়ে, ৯০ ঊর্ধ্ব বৃদ্ধার ভোট করানোর প্রতিবাদে জওয়ানদের ঘিরে বিক্ষোভ

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

খালি সিলিন্ডার কাঁধে নিয়ে প্রচার, গ‍্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী

‘‌বিজেপির পরিবারের লোকজন এখানে অবজার্ভার’‌, সোনারপুর থেকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ