RG Kar দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৫ জনের বিরুদ্ধে চার্জগঠন

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ৫ জনের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে। আরজি করে দুর্নীতি মামলায় আলিপুর সিবিআই কোর্টে দুর্নীতি দমন আইনের ৪২০, ৪০৯, ৪৬৭ এবং ৭ নম্বর ধারায় মামলা রুদু হয়েছে। এই মামলার বিচার শুরু হবে ২২ জুলাই।

গতবছর আরজি কর হাসপাতালের ভিতরে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর দুর্নীতির একাধিক বিষয় সামনে আসে। নাম জড়ায় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। পাশাপাশি অভিযোগ রয়েছে আফসার আলি, বিপ্লব সিং, সুমন হাজরা ও আশিস পাণ্ডের বিরুদ্ধে। এরা সকলেই এখন জেলবন্দি। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর দুর্নীতির তদন্ত করছে সিবিআই। সেই দুর্নীতি মামলার চার্জগঠন হয়েছে।

আরজি কর হাসপাতালে ৩ বছরের বেশি সময় ধরে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, একাধিক সময়ে চিরিৎসার নামে বিভিন্ন সরঞ্জাম কেনার নাম করে দু্র্নীতি হয়েছে। টেন্ডার দেওয়ার ক্ষেত্রে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিজের লোকদের সুযোগ পাইয়ে দিতেন। এই মামলায় গত বছর ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করেছিল সিবিআই। এই মামলাতেই গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ। তাঁকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদও করে বলে জানা যায়।

হাসপাতালের ভিতরেই ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরেই আর্থিক দুর্নীতির বিষয়টি সামনে আসে। ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ ও  টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় জামিন পেলেও দুর্নীতি মামলাতে এখনও জেলবন্দি রয়েছেন তিনি।   এবার এই সংক্রান্ত মামলা শুরু হবে আদালতে।

‘এত্তো টাকা তো দিনে রোজগার করি না’, ৫০০ টাকার বকশিস পেয়ে খুশিতে ডগমগ ডেলিভারি বয়

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

৪৮ বছর আগের পুরনো হিসেব চুকোনোর লক্ষ্য নিয়ে রাতে নামছে স্পেন

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর

মধ্যমগ্রাম স্টেশনে হকার উচ্ছেদে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

‘ইথা’-তে লাবণী সম্রাজ্ঞী বিঠাবাঈয়ের ভূমিকায় শ্রদ্ধা, কত পারিশ্রমিক নিয়েছেন জানেন?

‘প্রস্তাবিত নতুন মেডিক্যাল কলেজ আসানসোলেই হবে’, আশ্বাস অগ্নিমিত্রা পালের

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

আত্মঘাতী হতেই চিনের আকাশচুম্বী ভবনে বিমান নিয়ে আছড়ে পড়েছিলেন পাইলট

স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

মার্কিন মুলুকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু গুজরাতি পরিবারের তিন সদস্যের

পাঁচ মাস ধরে নিখোঁজ ভগবান ‘নাড়ু গোপাল’, খুঁজে বের করতে গঠিত বিশেষ তদন্তকারী দল

ডানকুনি থেকে গ্রেফতার গুলশন কলোনির ‘ত্রাস’ মিনি ফিরোজ