সিনেমার কোনও সীমা নেই, চলচ্চিত্র উ‍ৎসব উদ্বোধনে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমার কোনও ভৌগোলিক গণ্ডি নেই। তাই ভাষা-ধর্ম এমনকি পোশাক পরিধানের ক্ষেত্রে ভিন্নতা থাকলেও সিনেমা মানুষকে একই পরিবারের সদস্য হিসাবে এক সুতোয় বেঁধে রাখে। আজ বুধবার (৪ ডিসেম্বর) আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধন করে এমন উপলব্ধির কথাই শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পরে বিশ্ববরেণ্য পরিচালক তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’ ছবির মাধ্যমে উ‍ৎসবের পর্দা উঠল।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে তাঁর হাত ধরেই ব্যাপ্তি ঘটেছে কলকাতা চলচ্চিত্র উ‍ৎসবের। রাজনৈতিক মতবিরোধকে উপেক্ষা করে ভিন্ন মতের পথিক চলচ্চিত্র অভিনেতা-পরিচালককে কাছে টেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উদ্বোধনী মঞ্চেও সেই দৃশ্য নজরে পড়ল। আজীবন নিজেকে বামপন্থী হিসাবে দাবি করা অভিনেতা সব্যসাচী চক্রবর্তী থেকে শুরু করে পরিচালক সৃজি‍ৎ মুখোপাধ্যায়রা হাজির ছিলেন অনুষ্ঠানে।

উ‍ৎসবের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সিনেমার কোনও গণ্ডি নেই। আলাদা কোনও বিশ্ব নেই। নানা ভাষায় কথা বলতে পারি, নানা পোশাক পরতে পারি, নানা ধর্মানুসারী হতে পারি, কিন্তু আমরা সবাই এক। একটা পরিবারের মতো।’ বাংলা চলচ্চিত্র জগতকে যাঁরা সমৃদ্ধ করেছেন, বিশ্ব মঞ্চে উঁচু জায়গায় নিয়ে গিয়েছেন সেই সত্যজিত রায়, তপন সিনহা, ঋত্বিক ঘটক, উত্তম কুমার-সৌমিত্র চট্টপাধ্যায়দের কথাও উল্লেখ করেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভাব অনুভব করছেন বলেও জানান।

বাংলার শিল্পী, পরিচালক, কলাকুশলীরা যে বলিউড কিংবা হলিউডের শিল্পীদের চেয়ে কোনও অংশে কম নয়, তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘টলিউডে (টালিগঞ্জ পাড়ায়) যারা কাজ করেন, তাঁরা হৃদয় দিয়ে কাজ করেন। অনেক প্রতিভাবান শিল্পী-পরিচালক রয়েছেন যাঁরা বলিউডকেও হার মানাতে পারেন। কিন্তু তাঁদের লবির জোর নেই দেখে মাতামাতি হয় না।’ চলতি চলচ্চিত্র উ‍ৎসবে আন্তর্জাতিক ছবির পাশাপাশি প্রচুর বাংলা ছবিও দেখানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি