‘ম্যানমেড’ বন্যায় ভেসে যাচ্ছে রাজ্য, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভায় কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিধানসভা অধিবেশন চলাকালীন কেন্দ্রকে নিশানা করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করা হচ্ছে। রাজ্যকে কিছু না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি। ফলে রাজ্যে অতিরিক্ত জল প্রবেশ করছে। এর থেকে ম্যানমেড বন্যায় ভেসে যাচ্ছে রাজ্য। বিধানসভা থেকেই সোচ্চার হয়েছেন তিনি।

জল ছাড়া নিয়ে ইতিমধ্যেই রাজ্য ও ডিভিসির মধ্যে সংঘাত শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় জল ঢুকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘাটাল, চন্দ্রকোনা সহ একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে। জল ছাড়ার আগে কোনওভাবেই রাজ্যকে জানায়নি ডিভিসি। ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনই অভিযোগ আগে তুলেছেন সেচমন্ত্রী মানস ভুঁইঞা।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের সঙ্গে বঞ্চনা করা হয়। বন্যার টাকা দেওয়া হয় না। কিন্তু রাজ্যকে না জানিয়ে জল ছাড়ে ডিভিসি। ফলে সমস্যায় পড়েন রাজ্যের একাধিক জেলা। যুক্তরাষ্ট্রীয় কোনও নিয়ম মানে না কেন্দ্র। সব পরিকাঠামো ভাঙার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় বাদল অধিবেশনের শেষদিনে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক  বিষয়ে তোপ দেগেছেন তিনি। বাংলার সঙ্গে বঞ্চনার কথা তিনি বার বার করেছেন।বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে শান্তিপূর্ণ ও কূটনৈতিক ভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।

পুকুর ভরাট নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নিষেধ অমান্য করে পুকুর ভরাট করা হলে কড়া ব্যবস্থা নিতে হবে। রাজ্যের পুর অফিস ও পঞ্চায়েতকেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সব বিধায়কদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম সহ বাকিদেরও কড়া হাতে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে