আপাতত ভাঙা পড়ছে না চিংড়িঘাটা উড়ালপুল

চিংড়িঘাটা উড়ালপুলের যে সব পিলারে ত্রুটি ছিল তা মেরামত করা হয়েছে। এর ফলে ওই উড়ালপুল দিয়ে এখন যান চলাচলে কোনও সমস্যা হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানায় তৈরি হওয়া চিংড়িঘাটা উড়ালপুল(Chingrighata Flyover) আপাতত ভাঙা হচ্ছে না। Kolkata Metropolitan Development Authority বা KMDA’র তরফে জানানো হয়েছে, ওই উড়ালপুলের যে সব পিলারে ত্রুটি ছিল তা মেরামত করা হয়েছে। এর ফলে ওই উড়ালপুল দিয়ে এখন যান চলাচলে কোনও সমস্যা হবে না। আর তাই ওই উড়ালপুল এখনই ভাঙা হচ্ছে না। যদিও চিংড়িঘাটা উড়ালপুলের স্বাস্থ্যের যা পরিস্থিতি তাতে এই উড়ালপুলটি ভেঙে ফেলা উচিত বলে মাস দুয়েক আগেও রিপোর্ট দিয়েছিল বিশেষজ্ঞ কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতেই হয়দরাবাদের একটি সংস্থাকে সেতুর স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়। ওই সংস্থাটি উড়ালপুলটি খতিয়ে দেখার পরে জানিয়ে দেয়, ১৯ ও ২০ নম্বর পিলারের অবস্থা সবচেয়ে খারাপ। অন্যান্য অংশের অবস্থা মোটের উপর ঠিকই রয়েছে।

জানা গিয়েছে, হয়দরাবাদের সংস্থার দেওয়া সেতুর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নবান্নে জমা পড়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) KMDA-কে নির্দেশ দেন চিংড়িঘাটা উড়ালপুল এখনই না ভেঙে কোনওভাবে তার আয়ু বাড়ানো যায় কিনা, তা দেখতে। সেই নির্দেশের প্রেক্ষিতেই ১৯ এবং ২০ নম্বরের পিলারের গার্ডার বদল করা হয়। একই সঙ্গে ইঞ্জিনিয়ারদের সঙ্গে পরামর্শ করে ওই দুই পিলারের কার্যক্ষমতাও বাড়ানো হয়। সেই কারণেই আপাতত কয়েক বছর সেতুটি আর ভাঙার প্রয়োজন হবে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনই চিংড়িঘাটা উড়ালপুল ভেঙে ফেলা না হলেও আগামী ৪-৫ বছর বাদে এই উড়ালপুল ভেঙে নতুন করে ফের তা গড়া হবে।

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ