চিংড়িহাটায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, আহত সাত

ফের পথদুর্ঘটনার বলি। ভাইফোঁটার পুণ্যলগ্নে পথদুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের, আহত সাত

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের পথদুর্ঘটনার বলি। ভাইফোঁটার পুণ্যলগ্নে পথদুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের, আহত সাত। ঘটনাটি ঘটেছে চিংড়িহাটার কাছে। জানা গিয়েছে, উল্টোডাঙ্গার দিকে যাওয়ার সময় একটি ছোট গাড়ি গতির কারণে নিয়ন্ত্রন হারিয়ে ফুটপাথের দিকে ছিটকে যায়, রাস্তায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের পরপর ধাক্কা দিতে থাকে। সেই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৭ জন। গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একজনের। ঘাতক গাড়ির চালক গ্রেফতার হয়েছে পুলিশের হাতে।

গাড়ির চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। উদ্ধার কার হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। ভাইফোঁটার দিন পৃথক একটি ঘটনা ঘটে যাদবপুরের বাঘাযতীন ফ্লাইওভারে। বাসের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। বাঘাযতীন উড়ালপুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারে ধাক্কা দেয় একটি বাস। মৃত আরোহীর নাম শুভজিৎ সুর। এরপর চলন্ত বাসটি থেকে লাফিয়ে পালান চালক। উড়ালপুলের ঢাল বরাবর বাস আপন গতিতে চলে বেশ কিছু দূর যায়। শেষমেশ বাসেরই এক যাত্রী সেটিকে থামান। সেই বাস চালকের খোঁজে রয়েছে পুলিশ।

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ