চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে প্রতিমা দর্শন করতে গিয়ে পদপিষ্ট হয়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন মানিকতলার বাগমারির বাসিন্দা শুভম সোনকর। শুক্রবার (২৩ অক্টোবর) সেই শুভমের বাড়ি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক ততা রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়।  মৃতা শুভমের বাবার হাতে তুলে দিলেন ২৫ লক্ষ টাকার চেক। সঙ্গে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে পরিবারের কাছে। শুভমের বাবার কাছ থেকে পরিবারের অসহায়তার কথা শুনে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে বাড়িতে যাওয়ায় খুশি শুভমের বাবাও।

গত ১৭ অক্টোবর, সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনের মণ্ডপে গিয়েছিলেন শুভম। বুঝতেই পারেননি ও‍ৎ পেতে রয়েছে সাক্ষা‍ৎ যমদূত। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারান শুভম। বাড়ির একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারের বাকি সদস্যদের। কেননা, বাড়ির মেয়ে শুভম একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। ফলে অথৈ জলে পড়েছিলেন শুভমের বাবা।

এদিন শুভমের বাবার সঙ্গে দেখা করে চেক তুলে দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘চোরবাগানের ঘটনার যাতে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হয়, তার জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে রিপোর্ট দেবে। রিপোর্টে যা সুপারিশ করা হবে, সরকার তা একশো শতাংশ কার্যকর করবে এবং রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই বিধানসভা ও সংবাদমাধ্যমের সামনে তা তুলে ধরা হবে।’

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের