চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতার দুর্গাপুজোর নিরাপত্তা নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। শহরের বড় ও জনপ্রিয় পুজোমণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং দর্শনার্থীদের নিরাপদে যাতায়াতের বন্দোবস্ত ঠিক রয়েছে কি না, তা এবার সরেজমিনে খতিয়ে দেখা হবে। এই কাজের জন্য শনিবার রাতেই একটি বিশেষ পরিদর্শক দল তৈরি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, চোরবাগানের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় নিহতদের নামের তালিকাও সামনে এসেছে। সেই তালিকায় রয়েছে ১৩ বছরের কিশোর থেকে শুরু করে ৬৬ বছরের প্রবীণ, এমনকী একই পরিবারের একাধিক সদস্যের নামও।

চোরবাগানের ঘটনার পর শহরের অন্যান্য পুজোমণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে কলকাতার নামী পুজোগুলির পরিকাঠামো ও দর্শনার্থীদের নিরাপত্তা খতিয়ে দেখতে বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই পরিদর্শক দলের নেতৃত্বে থাকবেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব রাজেশ সিংহ, দমকলের ডিজি অনুজ শর্মা এবং স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি জাভেদ শামিম। তাঁরা বিভিন্ন পুজোমণ্ডপ ঘুরে দেখবেন। কোথাও নিরাপত্তার ঘাটতি বা ভিড় সামলানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করবে প্রশাসন। পুজোর আয়োজনের চেয়ে মানুষের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশ, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রেখেও পুজোর আচার পালন করতে হবে। এমনকি দরকার হলে শুধুমাত্র পুরোহিতকে দিয়েই পুজো সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন তিনি। দর্শনার্থীদের যাতে মণ্ডপের ভিতরে প্রবেশ না করেও প্রতিমা দর্শন সম্ভব হয়, তার জন্য বাইরে এলইডি স্ক্রিন লাগানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ, ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে প্রযুক্তির সাহায্য নেওয়ার উপরেও জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

এদিকে, চোরবাগানের পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় নিহতদের নামের তালিকা সামনে এসেছে। তালিকায় রয়েছেন—

১. শ্রীপর্ণা পোদ্দার (২৬) ২. মিঠু মণ্ডল (৪৫) ৩. আকৃতি কুমারী (১৭) ৪. বর্ণালী হালদার (১৭) ৫. শুভম শঙ্কর (৩৩) ৬. আরতী সরকার বিশ্বাস (৪৫) ৭. টগর বেজ (৩৭) ৮. সন্দীপ বেজ (১৪) ৯. তানিয়া বিশ্বাস (১৮) ১০. কল্পনা জানা (৪৬) ১১. বিকাশ ভট্টাচার্য (৬৬) ১২. স্নেহা ভাণ্ডারী (২০) ১৩. পিয়ালী প্রামাণিক (২৫) ১৪. প্রিয়া সমাদ্দার (১৮) ১৫. প্রাঞ্জল সরকার (১৩) ১৬. দিলীপ ঘোষ (৫৯) ১৭. দীপালি ঘোষ (৫৪) ১৮. অভিষেক শ্রীবাস্তব (৩৮) ১৯. আয়ংশ কুমার শ্রীবাস্তব (৭)

জুতোর চাপে প্রাঞ্জলের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় মৃত্যু ১৩ বছরের কিশোরের

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

ভালোবেসে বিয়ে করেছিল বোন, মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন দাদা

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩